Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আমাদের সাংস্কৃতিক জীবনের সুর ছিলেন আশা ভোঁসলে: ঋতুপর্ণা

ভারতীয় সঙ্গীতে নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। 

আমাদের সাংস্কৃতিক জীবনের সুর ছিলেন আশা ভোঁসলে: ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত ও আশা ভোঁসলে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 April 2026 17:14

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সঙ্গীতে নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)।  দীর্ঘদিন ধরে হৃদ্‌যন্ত্র ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়াতই মৃত্যু হয় তাঁর (Asha Bhosle Death)। এই প্রয়াণে কার্যত শেষ হয়ে গেল হিন্দি ছবির স্বর্ণযুগের এক উজ্জ্বল অধ্যায়।

আশাজির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তিনি বলেন, “সাংস্কৃতিক জীবনের এক বিরাট অংশ ছিলেন আশাজি। তাঁর প্রয়াণে আমাদের সংস্কৃতির একটি সুর যেন থমকে গেল। নক্ষত্ররা যেমন আকাশ থেকে খসে পড়ে, উনিও তেমন ছিলেন।” অভিনেত্রীর মতে, শরীর ভালো না থাকায় হয়তো বিদায়ের সময় হয়েছিল, কিন্তু এই স্তরের শিল্পীদের মৃত্যু হয় না; তাঁরা অমর হয়ে থাকেন তাঁদের কীর্তি ও শিল্পের মাধ্যমে।

নিজের সৌভাগ্যের কথা উল্লেখ করে ঋতুপর্ণা বলেন, “আমার অন্যতম বড় প্রাপ্তি যে ওঁর গাওয়া একাধিক গানে আমি লিপ দিতে পেরেছিলাম। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি আমাদের বিনোদিত করে গিয়েছেন। উনি আক্ষরিক অর্থেই বিনোদনের শেষ কথা ছিলেন।”
 

১৯৪৩ সালে মাত্র ৯ বছর বয়সে দিদি লতা মঙ্গেশকরের হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন আশা। পাঁচের দশকে যখন দিদি লতা মঙ্গেশকর রাজত্ব করছেন, তখন আশাকে লড়াই করতে হয়েছে ‘লতার বোন’ পরিচয়ের সঙ্গে। শুরুতে তাঁকে মূলত ডান্স নাম্বার বা ক্যাবারে গানের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। কিন্তু দমে না গিয়ে হেলেনের লিপে ‘পিয়া তু আব তো আ যা’ বা ‘দম মারো দম’-এর মতো গানের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন তিনি।

১৯৮১ সালে ‘উমরাও জান’ ছবির গজলে তাঁর সেই গাম্ভীর্য ও মাধুর্য সবাইকে বুঝিয়ে দিয়েছিল তিনি কেবল চটুল গানে সীমাবদ্ধ নন। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও জয় করেন। এরপর ‘ইজাজত’ ছবির ‘মেরা কুছ সামান’ গানে তাঁর আবেগের গভীরতা বিশ্ববাসীকে মুগ্ধ করেছিল। ধীরে ধীরে ‘লতার বোন’ তকমা মুছে তিনি হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী আশা ভোঁসলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে শিল্পীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন। জানা গিয়েছে, আগামীকাল বিকেল ৪টেয় শিবাজী পার্কে এই কিংবদন্তি শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।


```