Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনা

এখানেই তো লীনা গঙ্গোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক। তিনি জানেন এভাবে দুটো বউকে এক সংসারে রেখে দিলে টিআরপি বাড়বে চড়চড় করে। 
 

'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনা

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 10 July 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একবার প্রকাশ্যে বলেছিলেন 'আজকাল সব সিরিয়ালেই দু তিনটে বউ দেখানো হয়। দুটো বউ, একটা কুটনী ননদ এসব সংসারে থাকবেই। এ আবার কী গল্প আজকাল! ভাল সুস্থ গল্প দেখাতে পারো না তোমরা?'

কিন্তু তারপরও সিরিয়ালে দুই সতীনের গল্প দেখানো বন্ধ হয়নি। আজকাল সিরিয়ালের টিআরপি ওঠে এক বাড়িতে দুই সতীনকে ঢুকিয়ে দিলেন। আর তাতেই মাস্টারস্ট্রোক দেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)।

Aparajita Ghosh Das on her new serial Chirosokha Entertainment News  Tollywood Bengali Serial | Bengali Serial: বাংলা ধারাবাহিক শুধু সাহসী নয়,  সংবেদনশীল হচ্ছে: অপরাজিতা

তাঁর সিরিয়ালেই সর্বাধিক দুই বউয়ের গল্পের দেখা মেলে বারবার। যেমন শ্রীময়ী আর জুন আন্টির সংঘাত আজও ভুলতে পারেনি দর্শক। এবার লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় সিরিয়াল 'চিরসখা'তেও (Chirosakha) ফিরে এল সেই দুই সতীনের প্লট। কমলিনী আর সোহিনী দুই সতীন একসঙ্গেই থাকছেন 'অধরা মাধুরী' বাড়িতে।

কমলিনীর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষদাস আর সোহিনীর চরিত্রে অভিনয় করছেন স্বর্ণকমল দত্ত। আর তাঁদের স্বামীর চরিত্রে রয়েছেন সন্দীপ চক্রবর্তী।

চিরসখা'তে কমলিনীর সংসারে এল সতীন, সিরিয়ালের পার্শ্বচরিত্রে বড়পর্দার  নায়িকা স্বর্ণকমল | Chirasakha serial actress Swarnakamal Dutta untold story

কমলিনীর মৃত স্বামী আদৌ মৃত নয়। বরং সে বহাল তবিয়াতে সংসার করছিল অন্য একটি সংসারে। এমনকি দ্বিতীয় সংসারে রয়েছে তার একটি মেয়েও। সেই মা আর মেয়ে এসে কমলিনীর সংসারে।

সতীন সোহিনী এসে তাঁর বর চন্দ্রকে হুমকি দেয় সে যদি তাদের ভরপোষণের দায়িত্ব না নেয় তাহলে তারা এই বাড়িতেই থেকে যাবে। হোটেলে আর নয়। যা শুনে চমকে ওঠে প্রথম স্ত্রী কমলিনী। কিন্তু এখানেই তো লীনা গঙ্গোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক। তিনি জানেন এভাবে দুটো বউকে এক সংসারে রেখে দিলে টিআরপি বাড়বে চড়চড় করে।

Chirosakha | সোম - রবি 9:00 PM । - YouTube


কিন্তু দর্শকের কাছে কী আদৌ চাহিদা আছে দুই সতীনের? বেশিরভাগ দর্শকের কাছেই 'না'। কারণ 'চিরসখা'র গল্পে ছিল কমলিনী আর স্বতন্ত্রর স্বর্গীয় প্রেম নিয়ে। সেই মুগ্ধতার রেশ যেন খোয়াচ্ছে দর্শক। শুধুই ঝগড়া যেন প্রতিপাদ্য বিষয় হয়ে উঠছে সিরিয়ালে। যেখানে কমলিনীর মৃত স্বামীকে ফিরিয়ে আনাও একটি অহেতুক প্লট। যেখানে মৃত স্বামীর প্রতি দর্শকের শ্রদ্ধাও নষ্ট হয়ে গেল। ঘুরে গেল কমলিনী আর স্বতন্ত্রর (সুদীপ মুখোপাধ্যায়) গল্পের প্লট। মাঝে এসে গেল অনেক লোক।

Chirosakha আজ 9:00 PM । কমলিনীর সঙ্গে ...

যদিও লীনা গঙ্গোপাধ্যায়ের মতে সংসারে তো দু'জনের মাঝে এমন কিছু লোক এসেই যায়। সেটাই তিনি দেখাচ্ছেন।

লীনা মানেই দুই সতীনের লড়াই। তিনি আবারও সেটা প্রমাণ করলেন। তবে দুই সতীন সিরিয়ালে এনে শ্রীময়ীর মতো চিরসখার টিআরপিও কী বাড়বে? দর্শক চাহিদা আদৌ কী বাড়বে? সময় বলবে সে কথা!


```