Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঐন্দ্রিলার জন্মদিন রবিবার, পঁচিশের আগেই পা দিয়েছেন না ফেরার দেশে

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) জন্মদিন (birthday)। বেঁচে থাকলে এদিন ২৫ বছরে পা দিতেন তিনি। কিন্তু গতবছর নভেম্বরে এমনই এক রবিবারে জীবন-মরণ যুদ্ধে হেরে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ঐন্দ্রিলা। মে

ঐন্দ্রিলার জন্মদিন রবিবার, পঁচিশের আগেই পা দিয়েছেন না ফেরার দেশে

শেষ আপডেট: 5 February 2023 10:20

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) জন্মদিন (birthday)। বেঁচে থাকলে এদিন ২৫ বছরে পা দিতেন তিনি। কিন্তু গতবছর নভেম্বরে এমনই এক রবিবারে জীবন-মরণ যুদ্ধে হেরে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ঐন্দ্রিলা। মেয়ে চলে যাওয়ার পর থেকে ভাল নেই তাঁর মা-বাবা, দিদি, এমনকী বিশেষ বন্ধু সব্যসাচীও। গত কয়েকবছর হইহুল্লোড়ের সঙ্গে এই দিনটা পালন করলেও, আজ তাঁদের চারদিকে শুধুই শূন্যতা।

কলকাতায় প্রয়াত অভিনেত্রীর ফ্ল্যাটে এখন একাই থাকেন তাঁর মা শিখা শর্মা। তিনিও সম্প্রতি দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সপ্তাহখানেক আগে কলকাতার হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখন খানিক সুস্থ আছেন তিনি। কিন্তু প্রয়াত ছোট মেয়ের জন্মদিনে তাঁর মন একেবারেই ভাল নেই। বড় মেয়ে এখন দিল্লিতে। স্বামীও কাজের সূত্রে বাইরে রয়েছেন। কীভাবে আজকের দিনটা পার করবেন, কিছুতেই ভেবে পাচ্ছেন না ঐন্দ্রিলার মা।

তিনি জানিয়েছেন, ঐন্দ্রিলা চলে যাওয়ার পর এই দিনে আর কেউ না আসুক সব্যসাচী ঠিক আসতো। কিন্তু ওর-ও শরীরটা ভাল নেই। গতকাল রাত থেকে ধুম জ্বর। তাই আমায় বলল, আসতে পারছে না। হয়তো আজকেই ডাক্তার দেখাবে।

ঐন্দ্রিলার ফেসবুক প্রোফাইলে নামের তলায় এখনও একটা লাইন লেখা- 'আ গার্ল উইথ আ বিগ ড্রিম।' হ্যাঁ, তিনি তো সত্যিই স্বপ্ন দেখতে ভালবাসতেন। নাহলে ওইটুকু বয়সেও দু'বার জীবন যুদ্ধে জিতে ফিরতে পারেন! মনের জোরে তিনি সেই লড়াই জিতে বাড়ি ফিরেছিলেন। কিন্তু তৃতীয়বার আর পারলেন না ঐন্দ্রিলা। পরপর দু'বার ক্যানসারে ঝাঁঝরা হয়ে যাওয়া শরীরে আর হয়তো লড়াইয়ের শক্তি ছিল না। তাই শেষ যুদ্ধে হেরে গেলেও তিনি অনুরাগীদের মনে আজন্মকাল 'যোদ্ধা' তকমা নিয়ে বেঁচে থাকবেন।

সাতসকালে ফেসবুকে গুড মর্নিং বললেন ঐন্দ্রিলা! কেউ চমকে উঠলেন, কেউ করলেন নিন্দা


```