Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কলেজে লাজুর চ্যালেঞ্জ জয়, বিপাকে বনলতা—‘কনে দেখা আলো’-তে টানটান মোড়

অন্যদিকে, বনলতার জীবনে বিপদ যেন একের পর এক ধেয়ে আসছে। বাড়িতে ঠাম্মিকে খেতে দেওয়ার সময় আচমকাই ময়ূখের ফোন পেয়ে দিশেহারা হয়ে পড়ে সে। 

কলেজে লাজুর চ্যালেঞ্জ জয়, বিপাকে বনলতা—‘কনে দেখা আলো’-তে টানটান মোড়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 February 2026 18:37

দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার ধারাবাহিক (Zee Bangla Serial) ‘কনে দেখা আলো’-তে (Kone Dekha Aloo) একগুচ্ছ টুইস্ট। গল্পের গতি এখন অনেকটাই বদলেছে, আর সেই নতুন মোড়েই দর্শকের সামনে আরও দাপটের সঙ্গে তুলে ধরা হচ্ছে লাজুর চরিত্র। মেডিকেল কলেজে অ্যানাটমির ক্লাসে চ্যালেঞ্জ নিয়ে সকলের নজর কাড়ে সে। আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতায় জিতে তাক লাগিয়ে দেয় লাজু। পাশাপাশি, অনুভবের হোয়াইট কোট সেরিমনির ছবি দেখতে চাওয়ায় বন্ধুর সাহায্যে ছবি তুলে পাঠিয়েও দেয় সে।

অন্যদিকে, বনলতার জীবনে বিপদ যেন একের পর এক ধেয়ে আসছে। বাড়িতে ঠাম্মিকে খেতে দেওয়ার সময় আচমকাই ময়ূখের ফোন পেয়ে দিশেহারা হয়ে পড়ে সে। ফোনের ওপার থেকে ব্ল্যাকমেল করতে থাকে ময়ূখ, কী করবে বুঝে উঠতে পারে না বনলতা। এই পরিস্থিতিতে তার অসহায়তা আরও প্রকট হয়ে ওঠে।

কলেজে নতুন করে শুরু হওয়া ফ্রেসার্স ওয়েলকাম অনুষ্ঠানেও কম ঝামেলা নেই লাজুর। নৃত্যনাট্যে অংশ নিতে চাওয়ায় আপত্তি তোলে সিনিয়র ছাত্রছাত্রীরা। তবে একেবারেই থেমে যাওয়ার পাত্রী নয় লাজু, চ্যালেঞ্জ গ্রহণ করে সরাসরি প্রতিযোগিতায় নিজের নাম লিখিয়ে দেয় সে। রাতে বাড়িতে লুকিয়ে নাচের প্র্যাকটিস করতে গিয়ে আচমকাই অনুভবের হাতে ধরা পড়ে যায় লাজু। এই পরিস্থিতিতে অনুভবের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়েই এখন কৌতূহল তুঙ্গে।

এর মাঝেই অনুভবের বাড়িতে ফের অশান্তির আবহ। লাজুর কলেজে পড়া, শহরে থাকা—সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছে পরিবারের একাংশ। যদিও গ্রামে শ্বশুরবাড়ির সঙ্গে যুক্তিতর্কে জিতে শহরে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে লাজু। হস্টেল না পাওয়ায় শেষমেশ অনুভবের বাড়িতেই থাকতে হচ্ছে তাকে। কিন্তু লাজুর ফিরে আসা কোনওভাবেই মেনে নিতে পারছে না বনলতা। অথচ অনুভব এখনও বনলতাকে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় তার মানসিক যন্ত্রণা চোখে পড়ছে না কারও।

এই পরিস্থিতিতেই বনলতার জীবনে নতুন করে ঝড় তুলতে ফিরে আসে তার প্রাক্তন প্রেমিক ময়ূখ। বারবার হুমকি দিয়ে দেখা করতে বাধ্য করে সে। সাহস সঞ্চয় করে একবার দেখা করলেও, রাস্তায় হঠাৎ লাজুর সঙ্গে মুখোমুখি হয়ে পড়ে বনলতা। সরল মনে লাজু বাড়িতে সকলের সামনে বনলতাকে ময়ূখের সঙ্গে দেখার কথা বলে দেয়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সব মিলিয়ে, গল্পের দুই নায়িকার জীবনই এখন টালমাটাল। একদিকে লাজুর লড়াই ও আত্মপ্রতিষ্ঠার চেষ্টা, অন্যদিকে বনলতার ভয় আর অস্বস্তি—দু’টি ধারা সমান্তরালভাবে এগোচ্ছে। যদিও এখনও পর্যন্ত টিআরপি তালিকায় তেমন জায়গা করে নিতে পারেনি ‘কনে দেখা আলো’, তবু গল্পের এই নতুন মোড়ে দর্শকের আগ্রহ বাড়ছে। আগামী পর্বে কোন দিকে মোড় নেয় গল্প, সেটাই এখন দেখার।


```