Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের ছোটপর্দায় ফিরছে ‘কিউকি সাস ভি কভি বহু থি’! পুরনো চরিত্রেই ধরা দেবেন স্মৃতি ও অমর

একতা কপুরকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য যেসব ধারাবাহিকের নাম উচ্চারিত হয় তার মধ্যে ‘কিউকি সাস ভি কভি বহু থি’ অন্যতম। সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে চলেছিল টানা আট বছর।

ফের ছোটপর্দায় ফিরছে ‘কিউকি সাস ভি কভি বহু থি’! পুরনো চরিত্রেই ধরা দেবেন স্মৃতি ও অমর

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 4 April 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: ফের ছোট পর্দায় ফিরছেন মিহির-তুলসি। হ্যাঁ ঠিকই শুনছেন, একতা কপুরের হাত ধরেই টিভির পর্দায় আসছে এককালের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি।’ তবে, প্রথমবারের মতো এবারও আট বছর ধরে সম্প্রচার হবে কিনা সেনিয়ে কিছু জানা যায়নি। 

একতা কপুরকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য যেসব ধারাবাহিকের নাম উচ্চারিত হয় তার মধ্যে ‘কিউকি সাস ভি কভি বহু থি’ অন্যতম। সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে চলেছিল টানা আট বছর। ২০০০ থেকে ২০০৮ সাল। ওই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই মন খারাপ হয়। 

এবার তাদের জন্যই সুখবর দিলেন একতা। সীমিত পর্বের একটি বিশেষ সংস্করণ হিসেবে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। উপরিপাওনা মিহিরের চরিত্রে অমর উপাধ্যায়ের কামব্যাক ও তুলসির চরিত্রে স্মৃতি ইরানি। এই নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

তবে, বেশ কিছু রিপোর্ট বলছে, যেহেতু স্মৃতি ইরানি এখন রাজনীতি ও প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত তাই চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

শোয়ের অন্যতম আইকনিক দৃশ্য ছিল, তুলসি বাড়ির বিভিন্ন ঘরে ঘুরে পরিবারের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন। জানা যাচ্ছে, নতুন সংস্করণের ক্ষেত্রেও সেই দৃশ্যটি শ্যুট করা হবে এবং প্রথম পর্বের সেই বিখ্যাত গানটিও আবার শোনা যাবে। লোকেশনেও মিল পাওয়া যাবে মনে করা হচ্ছে।

কবে আসবে নতুন ‘কিউকি সাস ভি কভি বহু থি’?

নির্মাতারাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, ২০২৫ সালের জুন মাসে এই নিয়ে ঘোষণা হতে পারে। যদিও একতা কপুরের টিমের পক্ষ থেকে এখনও কোনও কিছু বলা হয়নি। 


```