Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভুয়ো কণ্ঠস্বর ও ভুয়ো ছবি প্রচারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে কুমার শানু, সোমে শুনানি

বাংলার কৃতী গায়ক কুমার শানুর এই আবেদনের শুনানি হবে আগামী সোমবার, বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে।

ভুয়ো কণ্ঠস্বর ও ভুয়ো ছবি প্রচারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে কুমার শানু, সোমে শুনানি

শানু তাঁর নাম, কণ্ঠস্বর, গায়কী এবং গানের কৌশল ইত্যাদির মর্যাদা রক্ষার আবেদন করেন আদালতে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 October 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: কুমার শানু দিল্লি হাইকোর্টে স্বত্বাধিকার আইনের অন্তর্গত তাঁর ব্যক্তিত্ব রক্ষার অধিকারের দাবিতে একটি আবেদন জমা দিয়েছেন। বাংলার কৃতী গায়ক কুমার শানুর এই আবেদনের শুনানি হবে আগামী সোমবার, বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে। কুমার শানু ভট্টাচার্য ওরফে কুমার শানু নামে বেশি পরিচিত এই গায়ক আদালতের কাছে তাঁর প্রচারের অধিকার কায়েম রাখার আর্জি জানিয়েছেন।

শানু তাঁর নাম, কণ্ঠস্বর, গায়কী এবং গানের কৌশল ইত্যাদির মর্যাদা রক্ষার আবেদন করেন আদালতে। যা স্বত্বাধিকার আইনের অধীনে ব্যক্তিত্ব বা প্রচার অধিকার বিধির মধ্যে পড়ে। তাঁর আবেদনে শানু গান গাওয়ার বিভিন্ন ধরন ও গানের মাধুর্য আনতে যে যে স্বরগ্রামের উঁচুনিচু করার কৌশল সেই সব রক্ষার কথা বলেছেন। একইসঙ্গে তাঁর ছবি, পছন্দ স্বাক্ষরের স্বত্ব রক্ষার আবেদন জানিয়েছেন আদালতে।

তাঁর গানের অবৈধ অথবা লাইসেন্সহীন ব্যবহার বন্ধ এবং বাণিজ্যিকভাবে তাঁর গাওয়া গান ব্যবহারের বৈধতা রক্ষার কথাও জানান। কোনও তৃতীয় পক্ষ এ ধরনের কাজ করলে তা যেন আইন বহির্ভূত বলে বিবেচ্য হয়, সেই আর্জি রেখেছেন। তাঁর দাবি, যত্রতত্র ব্যবহারে মানুষ বিভ্রান্ত হতে পারেন এবং তাঁর ভক্তরা প্রকৃত কণ্ঠ শোনার হাত থেকে বঞ্চিত হবেন।

কুমার শানুর হয়ে আবেদনটি করেছেন আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান। শানুর অনুষ্ঠানের নৈতিক অধিকার রক্ষার আবেদন যেন স্বত্বাধিকার আইন দ্বারা বিবেচিত হয়। আইন ভঙ্গকারীরা তাঁদের মক্কেলের ব্যক্তিত্ব ও প্রচার রক্ষার অধিকার অমান্য করছেন কুমার শানুর নাম, কণ্ঠস্বর, পছন্দ এবং ব্যক্তি জীবনকে ব্যবহার করে।


```