Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভারতীয় সিনেমার ‘ভীষ্ম পিতামহ’ অমিতাভ বচ্চনের জন্মদিনই ভক্তদের কাছে দেওয়ালি, হোলি উৎসব

‘নিপাট ভদ্রলোক’ বলে খ্যাত কলকাতার জল-হাওয়ায় যৌবন কাটানো এই মানুষটি। সিনেমা জগতে দুষ্প্রাপ্য, কোনও কলঙ্ক যাঁকে এ যাবৎ স্পর্শ করতে পারেনি। 

ভারতীয় সিনেমার ‘ভীষ্ম পিতামহ’ অমিতাভ বচ্চনের জন্মদিনই ভক্তদের কাছে দেওয়ালি, হোলি উৎসব

৮৩ বছর বয়সেও ভারতীয় চলচ্চিত্রের কুলমর্যাদা রক্ষা করে চলেছেন বুক চিতিয়ে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 October 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার ভীষ্ম পিতামহ অমিতাভ বচ্চনের আজ ৮৩-তম জন্মদিন। গব্বর সিংকে জয় মারতে পারেনি, পর্দায় তার মৃত্যু হয়েছিল ঠিকই। কিন্তু, এই একটি সিনেমায় আধুনিক পশ্চিমী ঘরানার শোলে (আগুনের ফুলকি) জ্বালিয়ে দিয়ে ছিলেন অমিতাভ বচ্চন। যার পুঁজিতে আগামিদিনের দেশীয় সিনেমাতেও অমরত্ব লাভ করে থাকবেন, নিপাট ভদ্রলোক বলে খ্যাত কলকাতার জল-হাওয়ায় যৌবন কাটানো এই মানুষটি। সিনেমা জগতে দুষ্প্রাপ্য, কোনও কলঙ্ক যাঁকে এ যাবৎ স্পর্শ করতে পারেনি। এবং ভীষ্মের মতোই যিনি ৮৩ বছর বয়সেও ভারতীয় চলচ্চিত্রের কুলমর্যাদা রক্ষা করে চলেছেন বুক চিতিয়ে।

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কোনও ঘরানার সিনেমা জগতের সঙ্গে কোনওদিন বৈরিতা ছিল না বচ্চনসাহাবের। দক্ষিণের প্রখ্যাত অভিনেতা যিনি অমিতাভের অনেক আগেই দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, সেই রাজকুমারের সঙ্গেও অমিতাভের ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক। দুজনের বন্ধুত্বের শুরুটাও ছিল আশ্চর্যজনক। দুজনের অভিনীত সিনেমা মুক্তি পাওয়ার আগে রাজকুমারের ভক্তরা রেগে তা আটকে দেন। শুনে অমিতাভ বিমান ধরে পৌঁছে যান বেঙ্গালুরুতে। এবং রাজকুমারের সঙ্গে দেখা করেন। দুজনে একসঙ্গে দাঁড়িয়ে সেই সমস্যার হাল করেন। ছবি মুক্তি পায়।

দুজনের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে, কুলি সিনেমার শ্যুটিংয়ে জখম অমিতাভের চিকিৎসার সময় প্রমাণ মিলেছিল। বেঙ্গালুরুতে কুলির শ্যুটিং চলাকালীন ডামি না একটি মারামারির দৃশ্যে অভিনয় করার সময় প্রাণঘাতী ঘায়েল হন বচ্চন। সেন্ট ফিলোমেনাস হাসপাতালে আপৎকালীন পরিস্থিতি হিসেবে ভর্তি করা হয়। সেই সময় দক্ষিণের কিংবদন্তি অভিনেতা রাজকুমার মহিশুর থেকে ২৩ কিমি দূরে কপিলা নদীর তীরে নঞ্জানগুড় বা দক্ষিণ কাশী বলে পরিচিত শ্রীকন্টেশ্বর শিব মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। শুধু তাই নয়, রাজকুমার সেখানে স্থানীয় ভাষায় উরুলু সেবে (মেঝেতে গড়িয়ে গড়িয়ে মন্দির পরিক্রমা) করেছিলেন।

চন্দন দস্যু বলে তৎকালে কুখ্যাত বীরাপ্পন যখন রাজকুমারকে অপহরণ করে, তখন অমিতাভ বচ্চন থেকে থেকে তাঁর পরিবারের কাছে খোঁজ নিয়েছেন ফোনে। অমিতাভ বচ্চন চিরকালই কুসংস্কার বিরোধী ও জাতপাত বিরোধী বলে পরিচিত। বিয়ের সময় ব্রাহ্মণ কন্যা জয়া ভাদুড়ির সঙ্গে গাঁটছড়া বাঁধতে আপত্তি তোলেন এক বাঙালি পুরোহিত। তিনি বলেন, এটা হিন্দু রীতির বিরোধী। কারণ অমিতাভ বচ্চনরা জাতে আলাদা। তখন এই কাজে এগিয়ে আসেন তাঁর বাবা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন। 

কৌন বনেগা ক্রোরপতি ১৭-র অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে এক মহিলা প্রশ্ন করে বসেন যে, আপনার সঙ্গে জয়াজির নাকি জঞ্জিরের শ্যুটিংয়ে প্রেম শুরু হয়েছিল? আর তারপরেই নাকি বিয়ে করেন আপনারা! উত্তরে বচ্চনসাহাব বলেন, আপনি পুরোটাই ভুল জানেন। বিগ বি বলেন, জয়া আর আমি প্রথম সিনেমায় আসি গুড্ডিতে। সেই সময়ই রিলিজ করে আনন্দ। তাই হৃষীকেশদার (মুখোপাধ্যায়) মনে হয় আমি ঠিক নই ওই চরিত্রের জন্য। উনি ধর্মেন্দ্রকে নেন। কিন্তু, জয়া আর আমার দেখা ওখানেই। আর তারপর কী হয়েছে, আপনারা সকলেই জানেন, আমি আর বলতে চাই না।

পর্দার জীবনে আসার পর থেকে আর কোনওদিন থেমে থাকেননি অমিতাভ বচ্চন। ৫৬ বছরের অভিনয় জীবনে অক্লান্তভাবে কাজ করে গিয়েছেন। বিয়ের সময় জয়া বচ্চনকে তিনি শর্তও দিয়েছিলেন যে, ৯-৫টা শিফটে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়, সেটা মেনে নিতে হবে। আর আজ ৮৩ বছর বয়সে এসেও কেউ যদি ভাবেন, এখন গতি কমে গিয়েছে বচ্চনসাহাবের, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করেন। তাঁর দীর্ঘদিনে মেকআপ শিল্পী তথা ঘনিষ্ঠ দীপক সাওয়ান্ত কিছুদিন আগে জানান, অমিতাভ বচ্চন এখনও ১৬ ঘণ্টা কাজ করেন।

আর সে কারণেই ভারতীয় চলচ্চিত্রের মহাযুদ্ধের রথের ঘোড়া অমিতাভ বচ্চনের ৮৩ বছরের জন্মদিনেও তাঁর বাংলা জলসার সামনে সকাল থেকে ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে আছেন। কারও হাতে ফুল, কারও হাতে শুভেচ্ছাপত্র, কেউ মোবাইল ক্যামেরা চালু করে ঠায় অপেক্ষা করে আছেন। এক ভক্ত তো স্পষ্টই বললেন, আজ এই শতকের সুপারস্টারের জন্মদিন। আমাদের কাছে এইদিনটাই দেওয়ালি, এই দিনটাই হোলি। 


```