Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রিল্যাক্স! বাবা বাড়িতে বিয়ের কথা বললেই কাটিয়ে দিই: কৌশানী 

সাধারণ মধ্যবিত্ত পরিবার পঁচিশ পার করলেই বিয়ে করার যে ক্রমাগত চাপ পরিবার থেকে উঠে আসে তারকা কৌশানীকেও কি সেই একই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়? 

রিল্যাক্স! বাবা বাড়িতে বিয়ের কথা বললেই কাটিয়ে দিই: কৌশানী 

কৌশানী মুখোপাধ্যায়

শেষ আপডেট: 1 April 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: প্রেম করেছেন, সবাই জেনেছে। ঘুরতে গিয়েছেন, সে কথাও কারও থেকে লুকিয়ে রাখেননি। শোনা গিয়েছিল ২০২৫ সালেই নাকি দীর্ঘদিনের প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ে হতে চলেছে কৌশানীর। ডেস্টিনেশন ম্যারেজ, সঙ্গী কাছের কিছু মানুষ! তবে সে বিয়ে যে পিছিয়েছে সে খবর এতদিনে সকলেই জেনে গিয়েছেন।

কৌশানী কবে বিয়ে করবেন তা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। তবে সাধারণ মধ্যবিত্ত পরিবার পঁচিশ পার করলেই বিয়ে করার যে ক্রমাগত চাপ পরিবার থেকে উঠে আসে তারকা কৌশানীকেও কি সেই একই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়? 

দ্য ওয়াল প্রশ্ন করেছিল তাঁকে। শুনেই হেসে ফেললেন তিনি। বললেন, 'বাইরে যতই তারকা টারকা হই না কেন, বাড়িতে ঢোকার আগে কিন্তু তারকার পোশাকটাই ঝেরে ফেলি। বাড়িতে আমি সেই ছোট্ট কৌশানী। মা বলত, আর এখন বাবাও বিয়ের কথা বলতে থাকে। সমানে বলে, 'এবার কর! বয়স হচ্ছে তো, বিয়েটা দেখে যাব কি যাব না?' আর আমিও, 'হ্যাঁ বাবি, হবে, রিল্যাক্স, এই সব বলেই কাটিয়ে দিই।" 

পরমুহূর্তেই খানিক যেন সিরিয়াস নায়িকা। যোগ করলেন, "আসলে বিয়েটা যখন হওয়ার তখনই হবে। আমি বা বাবা যতই লাফালাফি করি না কেন, এটা এখন হওয়ার নয় বলেই হচ্ছে না।" কেন হওয়ার নয়? এই মুহূর্তে কেরিয়ারে ফোকাসড কৌশানী। রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়'-এর পরেই যেন কৌশানীর নবজন্ম হয়েছে। একদা 'ফুলদানি' তকমা পাওয়া কৌশানী কাজ করছেন নামজাদা পরিচালকদের সঙ্গে। এঁদের মধ্যে রাজ তো রয়েছেনই, রয়েছে শিবু-সৃজিতের নামও। তালিকাটা লম্বা, হঠাৎ করেই যেন মিরাকেল ঘটেছে নায়িকার জীবনে। 


```