Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শিরদাঁড়ার অস্ত্রোপচার সেরে বাড়ি ফিরলেন কনীনিকা! ইনস্টাগ্রামে সুখবর দিলেন ভক্তদের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল সকাল অনুরাগীদের সুখবর দিলেন টলি অভিনেতা কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। একগুচ্ছ ছবি পোস্ট করে জানালেন, শিরদাঁড়ার অস্ত্রোপচার (spine surgery) সেরে আপাতত তিনি সুস্থ হচ্ছেন। ইতিমধ্যেই পরিবারের কাছে

শিরদাঁড়ার অস্ত্রোপচার সেরে বাড়ি ফিরলেন কনীনিকা! ইনস্টাগ্রামে সুখবর দিলেন ভক্তদের

শেষ আপডেট: 16 August 2022 12:11

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল সকাল অনুরাগীদের সুখবর দিলেন টলি অভিনেতা কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। একগুচ্ছ ছবি পোস্ট করে জানালেন, শিরদাঁড়ার অস্ত্রোপচার (spine surgery) সেরে আপাতত তিনি সুস্থ হচ্ছেন। ইতিমধ্যেই পরিবারের কাছে ফিরেছেন। এবার খুব শীঘ্রই কাজেও ফিরবেন। কনীনিকার খবর পেয়ে খুশি তাঁর ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও।

দিন কয়েক আগে কনীনিকার একটি পোস্টে মন ভাঙে অনুরাগীদের। সবাইকে জানান যে, তিনি অসুস্থ। শিরদাঁড়ায় খুব শীঘ্রই অস্ত্রোপচার হবে। সেই খবর ছড়াতে বিশেষ সময় লাগেনি। তবে গত কয়েকদিনের কঠিন সময় এখন কেটে গিয়েছে। লড়াই শেষে হাসিমুখে বাড়ি ফিরেছেন তিনি। ধারাবাহিকের কাজ মাঝপথে ছেড়েই চেন্নাই পাড়ি দিয়েছিলেন তিনি। সব মিটে যাওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়েই পরিবারের কাছে ফিরেছেন কনীনিকা।

মঙ্গলবার সকালে স্বামী ও কন্যার সঙ্গে হাসিমুখে বেশ কয়েকটি ছবি পোস্ট করে কনীনিকা লেখেন, 'শুভ সকাল বন্ধুরা, প্রায় ১৩ দিনের হাসপাতাল সফর শেষে পরিবারের কাছে ফিরেছি। আমি সকল ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানাই যাঁরা আমার কঠিন সময়ে সবসময় সঙ্গে ছিলেন। আমার পরিবার আমার শক্তি। কিয়া, আমার স্বামী, বাবা, মা, কাকা, আমার বোন- এঁরা সবাই আমার শক্তিস্তম্ভ।' তবে এখানেই শেষ নয়। নিজের সকল অনুরাগীদেরকেও ধন্যবাদ অভিনেতা। এরসঙ্গে আগামীতেও এভাবেই পাশে থাকার আর্জি জানান।

মা হতে চলেছেন বিপাশা, বি টাউনে আসছে নতুন অতিথি


```