Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়ার ছবি প্রথম দিনেই রেকর্ড গড়ল উত্তর আমেরিকায়, বিদেশে সর্বোচ্চ আয় করল কলকাতার ছবিই

উত্তর আমেরিকায় 'ডিয়ার মা' ছবির পরিবেশক  'বায়োস্কোপ ফিল্মস'। পরিবেশক ভীষণ ভাবে উচ্ছসিত বিদেশে বাংলা ছবির এতখানি সাফল্যে। 
 

জয়ার ছবি প্রথম দিনেই রেকর্ড গড়ল উত্তর আমেরিকায়, বিদেশে সর্বোচ্চ আয় করল কলকাতার ছবিই

গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 September 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: 'মাতৃত্ব' কী জন্ম দিলেই হয়? শুধুমাত্র রক্তের সম্পর্কেই হয়? নাকি সন্তান দত্তক নিলেও সত্যিকারের মা হওয়া যায়? পুরাণের যশোদা ও দেবকীর আধুনিক রূপ যেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি 'ডিয়ার মা'। যে ছবির মুখ্য ভূমিকায় আছেন জয়া আহসান (Jaya Ahshan)। কলকাতায় ১৮ জুলাই মুক্তি পায় 'ডিয়ার মা' (Dear Maa)। 

শহরে সাফল্য পাবার পর উত্তর আমেরিকায় (North America) রিলিজ করেছে ছবিটি। প্রথম দিনের কানাডা ও যুক্তরাষ্ট্রে রেকর্ড আয় করেছে জয়ার 'ডিয়ার মা'। বাংলা ছবিতে যা বেশ নজিরবিহীন ঘটনা।

Dear Maa (2025) - Movie | Reviews, Cast & Release Date in Kolkata-  BookMyShow

যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনেই আয় করেছে ১লাখ ১ হাজার মার্কিন ডলার। কলকাতার কোনও বাংলা ছবির জন্য এটি সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড ধরা হচ্ছে।

উত্তর আমেরিকায় 'ডিয়ার মা' ছবির পরিবেশক  'বায়োস্কোপ ফিল্মস'। পরিবেশক ভীষণ ভাবে উচ্ছসিত বিদেশে বাংলা ছবির এতখানি সাফল্যে।

জয়া আহসান ওপার বাংলা ও এপার বাংলার নয়নের মণি। তাঁকে আলাদা করে বাংলাদেশের নায়িকা এখন আর বলা চলে না। উত্তর আমেরিকার শোগুলিতে রেকর্ড আয় যা জয়ার কাছেও উচ্ছসিত হওয়ার মতো খবর। জয়া বললেন 
'অনিরুদ্ধ রায়চৌধুরী সম্পর্কের ছবি বানান আর যার সঙ্গে মননশীলতার ছাপ থাকে। যে কারণে অন্য উচ্চতায় ছোঁয় তাঁর ছবি। 'ডিয়ার মা' দেখে কলকাতার দর্শকরা চোখের জল ধরে রাখতে পারেননি। এবার একই চিত্র ধরা পড়ল বিদেশের পর্দাতেও। এই ছবি পারিবারিক গল্পের ছবি। মা-সন্তানের ছবি। তাই সবাই পরিবার নিয়েই দেখতে আসুন 'ডিয়ার মা'।

Dear Maa Movie Tickets Online Booking, Showtimes in Delhi NCR @Ticketnew.com

এই ছবির আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও প্রযোজক ইন্দ্রাণী মুখোপাধ্যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন। দর্শকদের ফিডব্যাক তাঁরা সরাসরি নেবেন সামনে থেকে।

'বায়োস্কোপ ফিল্মস'-এর কর্ণধার রাজ হামিদ জানিয়েছেন 'ভাল গল্পের ছবি সবসময় চলে। 'ডিয়ার মা', তেমন একটি ছবি। তবে এমন আশাতীত সাফল্যে আমরা মুগ্ধ। দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার আরও শো বাড়বে ছবিটির।'

Dear Maa Movie Review: An exploration of the silent conflict between  ambition and affection

যেখানে কলকাতায় বাংলা ছবি এত শো পায় না। সেখানে উত্তর আমেরিকার হলে এই সাফল্য সত্যি বাংলা ছবির জয় জয়কার।

জয়ার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, পদ্মপ্রিয়া, ধৃতিমান চট্টোপাধ্যায়, সোনালী বসু ও তিনজন শিশুশিল্পী।


```