Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'অপারেশন সিঁদুর' নিয়ে জয়ার মন্তব্যে তুঙ্গে বিতর্ক, বিরোধীদের বাধা পেয়ে দিলেন ধমক

জয়ার মন্তব্যের জেরে একদিকে যেমন বিরোধীদের একাংশের তরফে সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে, তেমনই শাসকদলের তরফে পাল্টা অভিযোগ, সেনাবাহিনীর মনোবলে আঘাত করছেন ওরা।

'অপারেশন সিঁদুর' নিয়ে জয়ার মন্তব্যে তুঙ্গে বিতর্ক, বিরোধীদের বাধা পেয়ে দিলেন ধমক

জয়া বচ্চন

গার্গী দাস

শেষ আপডেট: 30 July 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে কেন্দ্রের তরফে চালানো 'অপারেশন সিঁদুর'-এর নাম ঘিরে উত্তাল রাজ্যসভা। এই অভিযানের নাম নিয়ে প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টির সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি।

মঙ্গলবার রাজ্যসভায় পহেলগাম হামলা নিয়ে আলোচনায় অংশ নিয়ে জয়া বচ্চন বলেন, 'আপনাদের যাঁরা বক্তৃতা লেখেন, তাঁদের অভিনন্দন জানাই। খুব বড় বড় নাম দেন আপনারা। কিন্তু এর নাম ‘অপারেশন সিঁদুর’ কেন? সিঁদুর তো উজাড় হয়ে গেল। যাঁদের স্বামী খুন হলেন, তাঁদের সিঁদুর মুছে গিয়েছে।'

বক্তব্য চলাকালীন শাসকদলের কিছু সাংসদ জয়ার বক্তব্যে বাধা দিতে গেলে তিনি ধমক দেন। ক্ষোভ উগরে বলেন, 'আপনারা বলবেন না আমি বলব? আপনারা যখন কথা বলেন, তখন তো  থামাই না। একজন মহিলা যখন কথা বলেন, তখন আমি কখনও বাধা দিই না। তাই দয়া করে ভাষার প্রতি সচেতন থাকুন।'

এখানেই থেমে থাকেননি সমাজবাদী পার্টির এই সাংসদ। পাশেই বসে থাকা শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তাঁকে শান্ত করার চেষ্টা করলে, জয়ার প্রতিক্রিয়া, 'প্রিয়াঙ্কা, আমাকে থামানোর চেষ্টা কোরো না।' যদিও প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া ছিল খানিকটা অন্যরকম।

চলতি বছর ২২ এপ্রিল পহেলগামের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে ছেলেদের মারা হয়। হামলায় মৃতদের পরিবারকে স্মরণ করে বক্তব্য শুরু করেছিলেন জয়া। পরে সরকারি পদক্ষেপ ও গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে বিজেপির তরফে পাল্টা আক্রমণ করেন দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, 'জয়া বচ্চনজির মন্তব্যেই বিরোধীদের মনোভাব স্পষ্ট। সন্ত্রাসবাদীরা সিঁদুর মুছে দিয়েছে ঠিকই, কিন্তু সিঁদুর শুধু সাজের প্রতীক নয়, এটা শক্তি ও সক্ষমতারও প্রতীক। অপারেশনের নাম দেওয়া হয়েছিল এই বার্তা দিতেই, যদি তোমরা সিঁদুর মুছে দাও, তবে আমরা তোমাদের ধ্বংস করে দেব। সেই লক্ষ্যেই সফল হয়েছে অপারেশন সিঁদুর।'

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই অভিযানের নামকরণ করেন। কারণ, হামলাকারীরা যাঁদের হত্যা করে, তাঁদের অনেককেই তাঁদের স্ত্রী-সন্তানদের সামনে গুলি করা হয়েছিল। সেই বেদনার প্রতীক হিসেবেই ‘সিঁদুর’ শব্দটি বেছে নেওয়া হয়। হিন্দু রীতিতে সিঁদুর বিবাহিত জীবনের প্রতীক, যা এই হামলায় বহু মহিলার একঝটকায় শেষ হয়ে যায়।

জয়ার মন্তব্যের জেরে একদিকে যেমন বিরোধীদের একাংশের তরফে সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে, তেমনই শাসকদলের তরফে পাল্টা অভিযোগ, সেনাবাহিনীর মনোবলে আঘাত করছেন ওরা। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।


```