Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অমিতাভের সঙ্গে প্রেম করতাম বলেই কি জয়া বিয়েতে ডাকল না?' আজও এই প্রশ্নটাই ভাবায় রেখাকে

সত্তরের দশক থেকে বলিউডের অন্যতম আলোচিত ত্রিকোণ সম্পর্ক— রেখা, অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী। সেই সম্পর্ক নিয়ে এখনও কৌতূহলের শেষ নেই সিনেপ্রেমীদের।

'অমিতাভের সঙ্গে প্রেম করতাম বলেই কি জয়া বিয়েতে ডাকল না?' আজও এই প্রশ্নটাই ভাবায় রেখাকে

রেখা ও অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 July 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: সত্তরের দশক থেকে বলিউডের অন্যতম আলোচিত ত্রিকোণ সম্পর্ক— রেখা, অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী। সেই সম্পর্ক নিয়ে এখনও কৌতূহলের শেষ নেই সিনেপ্রেমীদের। কখনও পর্দায়, কখনও বা সাক্ষাৎকারে সরাসরি অমিতাভের প্রতি ভালবাসার কথা বলেছেন রেখা। কিন্তু অমিতাভকে প্রথম চিনতেন রেখা জয়ার হাত ধরেই— এমনটাই জানা যাচ্ছে ইয়াসির উসমানের লেখা বই 'Rekha: The Untold Story'-তে।

তখন রেখা নতুন, জয়া ইতিমধ্যেই প্রতিষ্ঠিত তারকা। মুম্বইয়ের বিচ অ্যাপার্টমেন্টে পাশাপাশি থাকতেন তাঁরা। ধীরে ধীরে এক বোনের মতো সম্পর্ক গড়ে ওঠে রেখা ও জয়ার মধ্যে। জয়া সেই সময় প্রেম করছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে। একদিন জয়ার বাড়িতে বসেই অমিতাভের সঙ্গে প্রথম আলাপ হয় রেখার।

এরপর ‘জঞ্জির’-এর পর একের পর এক হিট ছবি। সেই সময়েই জয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন অমিতাভ। ১৯৭৩ সালের ৩ জুন, অমিতাভ বিয়ে করেন জয়াকে। কিন্তু সেই বিয়েতে আমন্ত্রিতই হননি রেখা। পরে এক সাক্ষাৎকারে সে অভিমান উগরে দেন তিনি।

রেখা বলেন, “এক সময় জয়াকে আমি নিজের বোন মনে করতাম। ওর ব্যবহার, কথাবার্তা দেখে মনে হত, খুব আন্তরিক। কিন্তু এখন বুঝি, জয়া আসলে সবাইকেই উপদেশ দিতে ভালবাসে। যতক্ষণ না পর্যন্ত নিজের স্বার্থে লাগে, ততক্ষণ কাউকে গুরুত্ব দেয় না।” একইসঙ্গে রাখঢাক না রেখেই অভিযোগ করেন, “এতটা বন্ধুত্বের পরও ও আমার বিয়েতে আমন্ত্রণ জানায়নি। অথচ আমাদের বাড়ি ছিল একই বিল্ডিংয়ে!”

এরপর ১৯৮১ সালে 'সিলসিলা' ছবির জন্য আবারও একফ্রেমে এলেন রেখা, অমিতাভ ও জয়া। সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক ইয়াশ চোপড়া। ছবির কাহিনি এক পরকীয় প্রেমকে ঘিরে— বাস্তব জীবনেও যা নিয়ে তখন তুমুল জল্পনা।


```