Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসছেন না খানেরা, নেই অমিতাভও! KIFF ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের কারা থাকছেন?

এই বছরে প্রদীপ প্রজ্বলন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে মুম্বই থেকে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, 'কাহানি' সহ বেশ কিছু জনপ্রিয় ছবির পরিচালক সুজয় ঘোষ। 

আসছেন না খানেরা, নেই অমিতাভও! KIFF ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের কারা থাকছেন?

শেষ আপডেট: 5 November 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: উৎসব শেষ হয়েও হয় না শেষ। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছরই শুরুর দিন থাকে চমকের পর চমক। এই মঞ্চে বেশ কয়েকবার এসেছেন শাহরুখ খান, এসেছেন সলমন খান, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনসহ অনেকেই। এবার কারা থাকবেন? আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। আর সেখানেই লেখা রয়েছে বিস্তারিত।

এই বছরে প্রদীপ প্রজ্বলন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে মুম্বই থেকে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, 'কাহানি' সহ বেশ কিছু জনপ্রিয় ছবির পরিচালক সুজয় ঘোষ। এ ছাড়াও থাকবেন 'শোলে' ছবির পরিচালক রমেশ সিপ্পি। ২০২৫ সালে ৫০ বছর পূর্ণ করছে ছবিটি। সেই উপলক্ষেই আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে ।

গত বছর মঞ্চে দেখা যায়নি কোনও খানকেই। এবারেও একই দৃশ্য। গত বছর হাজির ছিলেন জাভেদ আখতার, শাবানা আজমি। তবে এবার তাঁদের দেখা মিলছে না। দেখা পাওয়া যাবে না অমিতাভ বচ্চন অথবা জয়া বচ্চনেরও।

থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল ধনধান্য স্টেডিয়ামে ৪টের সময় উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে 'সপ্তপদী'। ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর। প্রদর্শিত হবে কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি।

থাকছে 'গানে গানে সিনেমা', সেমিনার, আলোচনা সভা। ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 


```