Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'আমার হার্ট অ্যাটাক হবে', মৃত্যুর আগেই বুঝে যান কিশোর, কয়েক মিনিটে নিথর হয়ে যায় শরীর

মৃত্যুর কিছুক্ষণ আগে স্ত্রীকে জানিয়েছিলেন ‘হার্ট অ্যাটাক হতে চলেছে’। কিশোর কুমারের অদ্ভুত অনুভূতি আজও ভুলতে পারেন না ছেলে অমিত কুমার।

 

'আমার হার্ট অ্যাটাক হবে', মৃত্যুর আগেই বুঝে যান কিশোর, কয়েক মিনিটে নিথর হয়ে যায় শরীর

কিশোর কুমার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 June 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমার ছিলেন শুধু তাঁর গান দিয়েই নয়, ব্যক্তিত্বের জন্যও সবসময় সবার প্রিয়। শুটিং সেটে কিংবা ঘরোয়া পরিবেশে, কিশোর বাবু হাসি-ঠাট্টা করে সবার মন জয় করতেন। পরিবারের সবাই তাঁর সাথে মজা ও আড্ডায় মেতে উঠতেন। গানের সুরের মতোই তাঁর মজার ছন্দ সবার মুখে হাসি ফোটাতো।

তাঁর গানের যাদু বহু যুগ ধরে শ্রোতাদের মন জয় করে এসেছে। তবে গায়ক হিসেবে তাঁর সাফল্যের পাশাপাশি কিশোর কুমারের একটা অন্যরকম বিশেষত্ব ছিল — তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় বা ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা। অনেক সময় তিনি এমন কিছু অনুভব করতেন যা অন্যরা সহজে বুঝতে পারত না।

এমনই এক ঘটনা স্মরণ করেন তাঁর ছেলে গায়ক অমিত কুমার। অমিত জানালেন, কিশোর কুমারের মৃত্যুদিনে হঠাৎই তাঁর মনে হয়েছিল যে, তাঁর হার্টঅ্যাটাক হতে চলেছে। তিনি এ কথা তাঁর স্ত্রী লীলাদেবীকেও বলেছিলেন, কিন্তু লীলাদেবী তখন ভাবেছিলেন তিনি মজা করছেন। ফলে খুব একটা গুরুত্ব দেননি সেই কথায়।

কিশোর কুমার ততক্ষণ চিন্তিত ছিলেন যেন অমিতের বিমান নির্ধারিত সময়েই পৌঁছায়। পরিবারের কেউই বুঝতে পারেননি, মাত্র কিছুক্ষণ পরেই তিনি সবার থেকে দূরে চলে যাবেন। এই ঘটনা এখনও ভুলতে পারেন না অমিত কুমার।


```