Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মাত্র ৬ বছরেই বিয়ে ভাঙতে চলেছে এঁদের! চার সন্তান থাকবে মায়ের কাছে

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে যেমন শ্রীলেখা মিত্র, প্রায় রোজ যেমন কখনও জিমের কখনও বা কুকুর ছানা নিয়ে বিছানায় গড়াগড়ির ছবি দেব, হলিউডে তেমনই যেন কিম কার্দাশিয়ান ওয়েস্ট। শ্রীলেখার ক্লিভেজ দেখানো সে সব ছবিতে যেমন উষ্ণতার ইন্ধন থাকে, কিম তার থেকেও ব

মাত্র ৬ বছরেই বিয়ে ভাঙতে চলেছে এঁদের! চার সন্তান থাকবে মায়ের কাছে

শেষ আপডেট: 6 January 2021 11:30

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে যেমন শ্রীলেখা মিত্র, প্রায় রোজ যেমন কখনও জিমের কখনও বা কুকুর ছানা নিয়ে বিছানায় গড়াগড়ির ছবি দেব, হলিউডে তেমনই যেন কিম কার্দাশিয়ান ওয়েস্ট। শ্রীলেখার ক্লিভেজ দেখানো সে সব ছবিতে যেমন উষ্ণতার ইন্ধন থাকে, কিম তার থেকেও বেপরোয়া। ক্লিভেজ থেকে শুরু করে নুড, সেমি নুড ফটোও অকাতরে শেয়ার করেন। কখনও বা আবার ছেলেমেয়েদের নিয়ে বা তাঁর র‍্যাপার হাজবেন্ড কানে ওয়েস্টকে নিয়ে আদিখ্যেতা করে ছবি দেন। সে যাক। সেই কিমের এবার বিয়ে ভাঙার খবর ছড়িয়েছে পশ্চিমে। দু’জনে এমনিতেই আলাদা থাকে এখন। কিম তাঁর চার ছেলেমেয়েকে নিয়ে থাকেন লস অ্যাঞ্জলসে। আর ওয়েস্ট থাকেন ওয়াইওমিংয়ের এর খামারে। বড় বাড়ির কেচ্ছা পাতে পড়লে যেমন হয়, কিম-ওয়েস্টের সেপারেশন নিয়ে গসিপে এখন গম গম করছে সোশ্যাল মিডিয়া। নেট পাড়ায় হট টপিক। মাত্র চোদ্দ সালেই বিয়ে হয়েছিল কিম আর ওয়েস্টের। সে সময়ও কত না হই চই। কিন্তু কোভিড যে বিয়েও ভেঙে দিতে পারে কে জানত! এঁদের দুজনের কেউই করোনায় আক্রান্ত হননি। কিন্তু লকডাউনে নাকি দূরত্ব বেড়ে গিয়েছে—শরীরে, মনে আর কোথায় কোথায় কে জানে! কিম যদিও আশা করেছিলেন যে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি থাকবেন কেনিয়ের সঙ্গে। সেই ছবি পোস্টও করেছিলেন ইনস্টাতে, ক্যাপশনে লেখেন 'সিক্স ইয়ারস ডাউন; ফরএভার টু গো আনটিল দ্য এন্ড!' তবু ওই প্রবাদের মতোই—গড ডিসপোজেজ! কিম এই সম্পর্কে খুশি হতে পারছেন না, তাই ডিভোর্স নেবেন তিনি। সেই সঙ্গে নিজের চার সন্তানকেও নিজের কাছে রাখবেন 'হট মম' কিম! তবে সম্ভাব্য বিচ্ছেদ যে তাঁর হাস্য লাস্যে যে প্রভাব ফেলেনি তাও দিব্য দেখা যাচ্ছে। অনেকে বলেন, সে সব দেখাতেও নেই। দাম পড়ে যায়। কিমও তাই গরমাগরম ছবি দিয়ে যাচ্ছেন। কখনও সবুজ সুইমিং কস্টিউমে আবার কখনও বা হাতে সরবতের গ্লাস নিয়ে পুল পার্টিতে! শরীরি আবেদনকে মেনটেন করে যাচ্ছেন কিম। এই ভরা ঠান্ডাতেও তাঁর ছবি পরিবেশকে বেশ গরম রাখছে। বুকের ধুকপুকানি থেকে উষ্ণতার পারদ, দুটোকেই হাইস্পিডে বাড়িয়ে দিচ্ছেন 'হট' মডেল কিম।

```