Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

KIFF 2025: বাংলাতেই ভাষণ শুরু করলেন প্রসেনজিৎ, সুজয় ঘোষ উস্কে দিলেন বসুশ্রী-মেনকার স্মৃতি

 উৎসব যেন ঠিক ছোটগল্পের মতো, শেষ হয়েও হয় না শেষ। শহরের বুকে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব। এ দিন ছিল উদ্বোধনী অনুষ্ঠান।

KIFF 2025: বাংলাতেই ভাষণ শুরু করলেন প্রসেনজিৎ, সুজয় ঘোষ উস্কে দিলেন বসুশ্রী-মেনকার স্মৃতি

শেষ আপডেট: 6 November 2025 19:31

দ্য ওয়াল ব্যুরো: উৎসব যেন ঠিক ছোটগল্পের মতো, শেষ হয়েও হয় না শেষ। শহরের বুকে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব। এ দিন ছিল উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন 'কাহানি'সহ নানা সুপারহিট ছবির পরিচালক সুজয় ঘোষ। হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ টলিউডের সব চেনা মুখ।

এর আগে বাংলা ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ। এ দিন অনেকেই ইংরেজিতে নিজের বক্তব্য রাখলেও তিনি বক্তব্য শুরু করেন বাংলাতেই। পরে যদিও ইংরেজিতে বাকি বক্তব্য রাখেন। অন্যদিকে সুজয় ঘোষের বক্তব্য শুনে দর্শকাসনে ওঠে হাসির রোলে। কেউ বা আবার আলগোছে গা ভেজান নস্টালজিয়ায়।

সুজয় লিখে নিয়ে এসেছিলেন তাঁর বক্তব্য। মঞ্চ থেকেই শত্রুঘ্ন সিনহাকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, "আমি ক্যামেরার পিছনে থাকতেই পছন্দ করি। যদি আমার কথা বোরিং মনে হয়, তবে শত্রুঘ্ন স্যর আমাকে কী বলে থামাতে হবে জানেন।" সুজয় জানান, এই শহরেই তাঁর বেড়ে ওঠা। বসুশ্রী, মেনকা, প্রিয়ায় দেখা সিনেমাগুলিই তাঁকে পরিচালনা পেশা হিসেবে বেছে নিতে উৎসাহ দিয়েছে। বিজলি সিনেমা হলের বাইরে ঘণ্টার পর ঘণ্টা 'শক্তি' সিনেমা দেখবো বলে দাঁড়িয়েছিলেন, ফিরে দেখলেন সেই স্মৃতিও। একই সঙ্গে বললেন, "কলকাতা নিজেই যেন আস্ত একখান সিনেমা। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ব্লাডগ্রুপও 'সি' অর্থাৎ 'সিনেমা'।

হাজির ছিলেন, দেব, জিৎ, কোয়েল, রাজ থেকে শুরু করে রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, লীনা গঙ্গোপাধ্যায় সহ প্রায় সকলেই। এবার 'শোলে' ছবির ৫০ বছর। সস্ত্রীক হাজির ছিলেন ওই ছবির পরিচালক  রমেশ সিপ্পিও। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। বহু দেশের বহু ভাষার ছবিতে উদ্ভাসিত হয়ে উঠবে শহর কলকাতা। 


```