Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বলিউডে আরও এক ভাঙন, প্রেমে ইতি টেনে খুশি-বেদাঙ্গ পথ হল আলাদা

খুশি কাপুর ২০২৩ সালে জোয়া আখতারের পরিচালনায় বলিউডে পা রাখেন। নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’ দিয়েই তাঁর ডেবিউ। ওই ছবিতে খুশির সঙ্গে ছিলেন বেদাঙ্গ রায়না। শোনা যায়, ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। শুটিং ফাঁকে মুম্বইয়ে মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যেত।

বলিউডে আরও এক ভাঙন, প্রেমে ইতি টেনে খুশি-বেদাঙ্গ পথ হল আলাদা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 January 2026 14:19

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্দরমহলে মাঝে মধ্যে একসঙ্গে দেখা যেত বেদাঙ্গ রায়না ও খুশি কাপুরকে। হোক সেটা হাইপ্রোফাইল পার্টি বা আম্বানিদের পরিবারের অনুষ্ঠান, অথবা বন্ধুদের আড্ডা, সব জায়গাতেই মিষ্টি পোজে ফ্রেমবন্দি জুটি। পাপারাজ্জিদের লেন্সেও একাধিকবার ধরা দিয়েছিলেন তাঁরা। তবে সম্প্রতি মিলল বেজায় মন খারাপের খবর। প্রেম বিচ্ছেদ সিনেদুনিয়ার অন্দরমহলে নতুন নয়। তাই ব্যতিক্রমী হল না এই সম্পর্কও। টানা দুই বছরের সম্পর্কের পথচলায় এবার ইতি টানলেন তাঁরা?

ঘনিষ্ঠ সূত্রের খবর, “খুশি আর বেদাঙ্গকে এখন আর জুটি হিসেবে দেখা যাচ্ছে না। তাঁদের প্রেমের সম্পর্ক শেষ হয়েছে।” যদিও ঠিক কোন কারণে তাঁদের এই বিচ্ছেদ, তা এখনও স্পষ্ট নয়। তবে ইনস্টাগ্রামে খুশি কাপুর এখনও বেদাঙ্গ রায়নাকে ফলো করছেন, অভিনেতাও তাই। সূত্রের খবর, বন্ধুত্বের ভিত্তিতেই শুরু হয়েছিল তাঁদের প্রেম। তাই প্রেমের সম্পর্ক শেষ হলেও বন্ধুত্বের সম্পর্ক ভাঙতে চাননি তাঁরা।

খুশি কাপুর ২০২৩ সালে জোয়া আখতারের পরিচালনায় বলিউডে পা রাখেন। নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’ দিয়েই তাঁর ডেবিউ। ওই ছবিতে খুশির সঙ্গে ছিলেন বেদাঙ্গ রায়না। শোনা যায়, ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। শুটিং ফাঁকে মুম্বইয়ে মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যেত।

বর্তমানে খুশির হাতে নতুন কোনও ছবি নেই। তবে বেদাঙ্গ রায়না করণ জোহরের পরিচালনায় ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করে ফেলেছেন। বলিউডে দীর্ঘদিন ধরে নজর কাড়া এই যুগল এখন প্রেমের পথে আলাদা হলেও, বন্ধুত্বের টানে একে অন্যের পাশে রয়েছেন। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনুরাগীরা। বলিউডে নতুন উদীয়মান তারকা হিসেবে খুশি কাপুরের অনুরাগীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর বেদাঙ্গ রায়না, যিনি ইতিমধ্যেই করণ জোহরের ছবি দিয়ে খ্যাতি পেয়েছেন, ভবিষ্যতে আরও বড় প্রজেক্টে আসতে চলেছেন বলে ফিল্ম ইন্ডাস্ট্রির গুঞ্জন।

সোশ্যাল মিডিয়ায় এই ব্রেকআপ নিয়ে শোরগোল চললেও অনুরাগীরা দু’জনের জন্যই শুভকামনা জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, “প্রেম শেষ হলেও বন্ধুত্ব টিকে থাকুক”। বলিউড মহলে নতুন সম্পর্ক ও বন্ধুত্বের এই ছবি অনুরাগীদের মন জয় করেছে। বচসা বিবাদই যে একমাত্র পথ নয়, তা স্পষ্ট করে দিলেন এই জুটি। 


```