Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘খাকি’তে চরিত্র বাছাইয়ের দায়িত্ব পান সুদীপ্তা! বাংলা থেকে কত জনের অডিশন হয়? জানালেন সবটা

সুদীপ্তার নিজস্ব সংস্থা রয়েছে। যার নাম সুদীপ্তা চক্রবর্তী কাস্টিং কোম্পানি। বছর দুয়েক আগে সেরা অভিনেতাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার বাসনা নিয়ে এই সংস্থা খোলেন তিনি।

‘খাকি’তে চরিত্র বাছাইয়ের দায়িত্ব পান সুদীপ্তা! বাংলা থেকে কত জনের অডিশন হয়? জানালেন সবটা

কী বললেন সুদীপ্তা?

শেষ আপডেট: 26 March 2025 02:05

দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেয়েছে নীরজ পান্ডিয়ার ওয়েব সিরিজ 'খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার'। গোটা সিরিজ জুড়েই টানটান উত্তেজনা, প্লট টুইস্ট। আরও কত কী! বাংলার বাঘা বাঘা অভিনেতারা অভিনয় করেছেন সিরিজটিতে। পার্শ্বচরিত্রেরাও বাংলার। তাঁদের সংখ্যা কিছু কম নয়। মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টরদের পক্ষে বাংলায় এসে এই বিপুল সংখ্যক অভিনেতার খোঁজ পাওয়া মোটেও সহজ ছিল না। আর ঠিক এমনই একটা সময়ে খোঁজ পড়েছিল অভিনেতা সুদীপ্তা চক্রবর্তীর। এই টলিউড তাঁকে দুঁদে অভিনেত্রী বলে চেনে, কিন্তু কাস্টিংয়ের ক্ষেত্রেও যে তাঁর বড় অবদান থাকে বিভিন্ন সিরিজ ও ছবিতে এই খবর হয়তো অনেকেই জানেন না! 

সুদীপ্তার নিজস্ব সংস্থা রয়েছে। যার নাম সুদীপ্তা চক্রবর্তী কাস্টিং কোম্পানি। বছর দুয়েক আগে সেরা অভিনেতাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার বাসনা নিয়ে এই সংস্থা খোলেন তিনি। বছর দুয়েকের মধ্যেই সুদীপ্তার সংস্থা ডানা মেলেছে বলিউডেও। কেমন লাগছে তাঁর? ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সুদীপ্তা। 

সেখানে তিনি লেখেন, "প্রায় পাঁচ মাসের কঠোর পরিশ্রম, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ জনেরও বেশি অভিনেতার বিবরণ এবং ছবি নির্বাচন করে পাঠানো...প্রায় আড়াইশ অভিনেতার অডিশন নেওয়া... জাতীয় স্তরের পরিচালকের প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সীমার বাইরে গিয়ে কাজ করা আমাদের জন্য একেবারেই সহজ ছিল না। বছর দুয়েক আগে কলকাতায় একটা পেশাদার কাস্টিং কোম্পানি খুলতে চেয়েছিলাম আমি। চোখে স্বপ্ন ছিল বাংলার প্রতিভাবান এবং দক্ষ অভিনেতাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে।" তবে এত কম সময়ের মধ্যে যে এই স্বপ্ন এভাবে পূরণ হবে তা এখনও অবিশ্বাস্য লাগছে সুদীপ্তার। জানিয়ে রাখা যাক, শুধু সুদীপ্তা নন, কলকাতায় কাস্টিংয়ের ক্ষেত্রে যুক্ত ছিলেন আরও দুই সংস্থা-- কাস্টিং ক্লাউড ও অ্যাস্টেরিক্স কাস্টিং। তাঁদের অবদানও কিছু কম নয়। 

দিন তিনেক আগেই মুক্তি পেয়েছে খাকি। বাংলা থেকে একঝাঁক তারকা অভিনয় করেছেন এই সিরিজে। এই যেমন জিৎ-প্রসেনজিৎ-পরমব্রত তো বটেই, রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, পল্লবী চট্টোপাধ্যায়ের মতো অনেকেই। 'বন্দিশ ব্যান্ডিত' খ্যাত ঋত্বিক ভৌমিককেও দেখা গিয়েছে এই ছবিতে। বহুদিন পর দেখা গিয়েছে অভিনেতা মিমো চক্রবর্তীকেও। সিরিজে রয়েছে অপত্যাশিত কিছু টুইস্টও। সব মিলিয়ে  দর্শকদের বেশ ভাল লাগছে এই সিরিজটি। 


```