Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কেরিয়ারটা শেষ হয়ে গেল', রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর হাউহাই করে কাঁদতেন ক্যাটরিনা, ভেঙে পড়েছিলেন মানসিকভাবেও!

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ।

'কেরিয়ারটা শেষ হয়ে গেল', রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর হাউহাই করে কাঁদতেন ক্যাটরিনা, ভেঙে পড়েছিলেন মানসিকভাবেও!

ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 December 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: সালটা সেই ২০০৭। 'সাওয়ারিয়া' ছবি দিয়ে অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) বলিউডে পা রাখেন। খুব কম সময়েই তিনি যেমন অভিনয়ে সফল হন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় শিরোনামে ছিলেন। তাঁর শুরুর দিকের প্রেম জীবন জুড়ে ছিল দুই জনপ্রিয় অভিনেত্রী, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। একসময় এই গভীর সম্পর্কগুলি বিচ্ছেদে (Breakup) শেষ হয়। সম্প্রতি সাংবাদিক পূজা সামন্ত এক সাক্ষাৎকারে রণবীরের সেই সময়কার সম্পর্ক নিয়ে বেশ কিছু অজানা কথা সামনে এনেছেন।

জাহরা জানির ইউটিউব চ্যানেলের সঙ্গে এক কথোপকথনে সাংবাদিক পূজা সামন্ত জানান, দীপিকা ও রণবীরের প্রথম আলাপ হয়েছিল তাঁদের মেকআপ আর্টিস্টদের মাধ্যমে। তখন রণবীর 'সাওয়ারিয়া' এবং দীপিকা 'ওম শান্তি ওম'-এর শুটিং করছিলেন ফিল্ম সিটিতে। মেকআপ আর্টিস্টদের মারফত খবর পেয়ে রণবীর নিজেই প্রথম দেখা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর নম্বর নেন একে অপরের। তারপর থেকেই যোগাযোগ বাড়ে।

পূজার দাবি, তাঁদের প্রথম দেখা হয়েছিল মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতের একটি কফি শপে। সম্পর্কের শুরুতে দুজনেই খোলামেলা থাকলেও, কিছুদিন পরই তাঁদের বিচ্ছেদ হয়। 'কফি উইথ করণ'-এ দীপিকার মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে রণবীর তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।

বিচ্ছেদের পর রণবীরের জীবনে আসেন ক্যাটরিনা কাইফ। পূজা সামন্ত জানান, রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন।

YRF স্টুডিওতে এক সাক্ষাৎকারের সময় তাঁকে কাঁদতে দেখা যায়। ক্যাটরিনা স্বীকার করেছিলেন, রণবীরের কারণে তিনি বহু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ক্যাটরিনা ভেবেছিলেন, রণবীরকে বিয়ে করলে তিনি কাপুর পরিবারের সদস্য হবেন, এই বিশ্বাস থেকেই তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দেন। বিচ্ছেদের পর কেরিয়ার একেবারে ডুবে যাওয়ার জন্য তিনি নিজেকেই দায়ী মনে করতেন।

বর্তমানে রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটের স্বামী এবং তাঁদের কন্যা হলো রাহা। দীপিকা পাড়ুকোন বিবাহিত রণবীর সিংয়ের সঙ্গে এবং তাঁদের কন্যার নাম দুয়া। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং ২০২৫ সালে তাঁরা তাঁদের পুত্র সন্তানের জন্ম দেন।


```