সুদূর বিদেশের মাটিতে রাজ-সিমরনের তিন দশক আগের সেই প্রেমের হাতছানি। ফটোগ্রাফার, সাংবাদিক, আর লন্ডনের উচ্ছ্বসিত ভক্তরা - একসঙ্গে এই নস্টালজিক দৃশ্যের সাক্ষী।

শেষ আপডেট: 5 December 2025 01:15
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টিভেজা লন্ডনের (London) বাতাসে তখন বলিউড রোম্যান্সের জাদু। সুদূর বিদেশের মাটিতে রাজ-সিমরনের (Raj Simran) তিন দশক আগের সেই প্রেমের হাতছানি (Bollywood romance)। ৩০ বছর পরেও এই ম্যাজিক পুরনো হওয়ার নয়।
লেস্টার স্কোয়ারে (Leicester Square) ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (DDLএর রাজ–সিমরনের ব্রোঞ্জ মূর্তি (DDLJ statue London) উন্মোচন করতে এসে যেন সময়কেই পিছনে ফেলে দিলেন শাহরুখ-কাজল (SRK Kajol), সেই আইকনিক জুটি। বৃষ্টির ভেজা কাচের মতো শহরের আলোয়, ফের একবার যেন জীবন্ত হয়ে উঠল সেই পোস্টারের হাসি, সেই চেনা রসায়ন।
লন্ডনের লেস্টার স্কোয়ারে DDLJ–র মূর্তি, ইতিহাসের প্রথম ভারতীয় ছবি
হলিউডের হ্যারি পটার, মেরি পপিনস বা প্যাডিংটনের পাশে এবার জায়গা পেল আদিত্য চোপড়ার কালজয়ী প্রেমকাহিনি। যশ রাজ ফিল্মস (YRF)–এর ‘ডিডিএলজে’ ব্রিটিশ রাজধানীর ‘সিনস ইন দ্য স্কোয়ার’ ইনস্টলেশনের অংশ হিসেবে বিশেষ সম্মান পেল। এটাই প্রথম ভারতীয় ছবি, যার জন্য লন্ডন মূর্তি নির্মাণ করল।
আর সেই গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে হাজির হলেন 'রাজ–সিমরন' স্বয়ং। ভিজে রাস্তায় হাত ধরাধরি করে দাঁড়িয়ে যখন তাঁরা পোস্টারের বিখ্যাত পোজটা তৈরি করলেন, লন্ডনের বৃষ্টি যেন আরও একটু ম্যাজিক্যাল।
Bade Bade Deshon Mein, Aisi Chhoti Chhoti Baatein Hoti Rehti Hain, Senorita!
Thrilled to unveil the bronze statue of Raj & Simran at London’s Leicester Square today, celebrating 30 years of Dilwale Dulhania Le Jayenge (DDLJ)!
Incredibly delighted that DDLJ is the first Indian… pic.twitter.com/8wjLToBGYc— Shah Rukh Khan (@iamsrk) December 4, 2025
বৃষ্টিভেজা লন্ডনে ফিরল তিন দশকের জাদু
মূর্তি উন্মোচনের পরে দু’জনে পাশাপাশি দাঁড়ালেন, এক ছাতার তলায়, একই হাসিতে, যেন “পলট…” বলে সেকেন্ডখানেক থামিয়ে রাখা সময়। শাহরুখ কালো পোশাকে, চোখে ডার্ক গ্লাস, হাতে ছাতা। পাশে কাজল, প্যাস্টেল নীল শাড়িতে বৃষ্টি থেকে তাঁর শাড়িটাকে বাঁচানোর চেষ্টায় ব্যস্ত। মাঝে মাঝে তাঁরা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠছেন, ঠিক সেই রাজ–সিমরনের মতো যেন 'কই কিছুই তো পাল্টায়নি'!
ফটোগ্রাফার, সাংবাদিক, আর লন্ডনের উচ্ছ্বসিত ভক্তরা - একসঙ্গে এই নস্টালজিক দৃশ্যের সাক্ষী।
“ভালবাসার গল্প, ডিডিএলজে”: শাহরুখ
মূর্তির উন্মোচন অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, “ডিডিএলজে আমরা বানিয়েছিলাম একদম মন থেকে। ভালবাসা কীভাবে সব বাধা পেরোয়, সেই গল্পই বলতে চেয়েছিলাম। হয়তো সেই কারণেই ৩০ বছর পরেও ছবিটা এত ভালবাসা পায়। আমার ব্যক্তিগত জীবনেও ডিডিএলজে ও কাজলের সঙ্গে তৈরি স্মৃতি আজও আমার পরিচয়ের অংশ।”
“ইতিহাসের এক টুকরো ফের ছুঁয়ে দেখলাম” - কাজল
কাজল বলেন, “৩০ বছর পরেও এভাবে আমাদের ছবিকে এত ভালবাসা দেওয়া, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তি উন্মোচনের মুহূর্তটা যেন আমাদের নিজেদেরই ইতিহাসকে ছুঁয়ে দেখা। ডিডিএলজে সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে।”
কেন এত বিশেষ লন্ডন?
১৯৯৫ সালের এই ছবির অনেক দৃশ্যই শুট হয়েছিল লন্ডনে - কিংস ক্রস স্টেশন, লেস্টার স্কোয়ার, ওডিয়ন। এ বছর ম্যানচেস্টারে ‘Come Fall In Love – The DDLJ Musical’ মঞ্চস্থ হয়েছে, যা ব্রিটেনের মাটিতে ডিডিএলজে–র এক নতুন অধ্যায় যোগ করেছে।
৩ দশক পরেও, রাজ–সিমরন আজও মানুষের হৃদয়ে
তিন দশক আগে এক ট্রেনে শুরু হয়েছিল রাজ ও সিমরনের গল্প। সেই প্রেম, সেই হাসি, সেই জাদু - এদিন বৃষ্টিভেজা লন্ডনে তাঁদের মূর্তির সামনে দাঁড়িয়ে যেন আবারও সত্যি হয়ে উঠল।