Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনস্টাগ্রামে উধাও, নেই ফেসবুকেও! ‘চিরদিনই...’ ছেড়ে কেমন আছেন দিতিপ্রিয়া?

 'চিরদিনই তুমি যে আমার' ছাড়ার পর কার্যত নিরুদ্দেশ দিতিপ্রিয়া। কেমন আছেন? কোথায়ই বা আছেন তিনি? 
 

ইনস্টাগ্রামে উধাও, নেই ফেসবুকেও! ‘চিরদিনই...’ ছেড়ে কেমন আছেন দিতিপ্রিয়া?

শেষ আপডেট: 4 December 2025 21:33

দ্য ওয়াল ব্যুরো:  ইনস্টাগ্রামে শেষ পোস্ট ছয় সপ্তাহ আগে। ফেসবুকেও তিনি উধাও। 'চিরদিনই তুমি যে আমার' ছাড়ার পর কার্যত নিরুদ্দেশ দিতিপ্রিয়া। কেমন আছেন? কোথায়ই বা আছেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছেন, আগামী এক মাস নিজেকে সব কিছু থেকেই দূরে রাখতে চান তিনি। ঘুরতে ভালবাসেন। তাই ইচ্ছে রয়েছে কোথাও যাওয়ার। সোশ্যাল মিডিয়ার 'জলঘোলা' থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই এই মুহূর্তে সমীচীন বলে মনে করছেন তিনি। আর সেই কারণে পোস্টের পাহাড় নয়, বরং 'হিলিং প্রসেস' বলছে নায়িকার।

বিতর্ক যখন সঙ্গী

গত একমাসে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটিকে নিয়ে যেন ঝড় বয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। চারিদিকে বিতর্ক আর বিতর্ক। দিতিপ্রিয়ার নো-টাচ পলিসি, জিতুর অভিমান, ধারাবাহিক ছেড়ে দেওয়া, রণজয়ের লুক টেস্ট, সে এক দক্ষযজ্ঞ কাণ্ড।

 অবশেষে দিন কয়েক আগে 'এনওসি' দিয়ে বেরিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। পরিবর্তে এসেছেন নতুন নায়িকা শিরিন পাল। জিতুর সঙ্গে শিরিনের রসায়ন নিয়ে এই মুহূর্তে মিশ্র প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে। কেউ ভাল বলছেন, আবার কারও মতে আগের নায়িকাই ভাল ছিল। এ সবের মধ্যেই দিতিপ্রিয়া আছেন দিতিপ্রিয়াতেই, নিভৃতে, আড়ালে, নিজের মতো করে দিন কাটানোই শ্রেয় বলে মনে হচ্ছে তাঁর।


```