Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জন্মদিনের পরই নতুন ছবির ঘোষণা ক্যাটরিনার, বিজয়ের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: চল্লিশতম জন্মদিন কাটিয়েই নিজের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। হিন্দি সিনেমাতেই এবার এক দক্ষিণী তারকার সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাট সুন্দরী। দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশে

জন্মদিনের পরই নতুন ছবির ঘোষণা ক্যাটরিনার, বিজয়ের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেত্রী

শেষ আপডেট: 17 July 2023 11:06

দ্য ওয়াল ব্যুরো: চল্লিশতম জন্মদিন কাটিয়েই নিজের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। হিন্দি সিনেমাতেই এবার এক দক্ষিণী তারকার সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাট সুন্দরী। দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সোমবার দুপুরে তা ঘটা করে ঘোষণা করা হল। শ্রীরাম রাঘবনের পরিচালনায় থ্রিলার ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁদের। আর সেই অভিনেতার নাম বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। যিনি ‘৯৬’, ‘বিক্রম’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন।

শাহরুখ খানের ‘জওয়ান’ দিয়েই বলিউড সিনেমায় ডেবিউ সেরে ফেলছেন বিজয়। সেই ছবিতে ধূসর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। খোদ শাহরুখ তাঁর সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। ‘বাজিগর’ নিজেই টুইটারে সে কথা জানিয়েছেন। এবার তামিল সিনেমাজগতের এই সুপারস্টারের সঙ্গেই জুটি বাঁধছেন ক্যাটরিনা। ছবির নাম ‘মেরি ক্রিসমাস’ (Merry Christmas)। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় ছবির ঘোষণা করেছেন।

https://twitter.com/taran_adarsh/status/1680828013813051393?s=20

সেই পোস্টে বলা হয়েছে যে, হিন্দি ও তামিল দুই ভাষাতেই ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পাবে। ছবির শ্যুটিংও আলাদা করে করা হয়েছে। এর ফলে ছবিতে দুই ভাষায় নায়ক-নায়িকা এক থাকলেও পার্শ্ব চরিত্রাভিনেতারা আলাদা। হিন্দি ভার্সানে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দকে। অন্যদিকে তামিল ভার্সানে রয়েছেন রাধিকা সারথকুমার, শানমুগারাদা, কেভিন জে বাবু ও রাজেশ উইলিয়ামের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

এবছরের ১৫ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘মেরি ক্রিসমাস’। উল্লেখ্য, শ্রীরাম রাঘবন বরাবরই থ্রিলারধর্মী গল্প বলতে ভালবাসেন। ‘বদলাপুর’, ‘অন্ধাধুন’-এর মতো দুর্দান্ত কিছু ছবি তিনি উপহার দিয়েছেন বলিউডকে। ‘অন্ধাধুন’ জাতীয় পুরস্কারও জিতেছিল। এবার ‘মেরি ক্রিসমাস’-এর পোস্টার বেরনোর পর তা দেখে মনে হচ্ছে, এই নতুন ছবিটির গল্পও কিছু রহস্য থাকবে।

অবশেষে প্রকাশ্যে ইলিয়ানার ‘মিস্ট্রি ম্যান’, সন্তান জন্মের আগে রোমান্টিক ডেটে অভিনেত্রী


```