কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা জল্পনা উঠছিল। এসব গুঞ্জনের মধ্যে দম্পতি সব সময় নীরব থেকেছেন। তবে বিগত কিছু সময় ধরেই ক্যাটরিনা ক্যামেরায় ধরা দেননি। এমনকি প্রকাশ্য অনুষ্ঠানের থেকে অনেকটা দূরে ছিলেন।

ভিকি-ক্যাটরিনা
শেষ আপডেট: 15 September 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'পাওয়ার কাপল' ক্যাটরিনা কইফ (Katrina Kaif) ও ভিকি কৌশলের (Vicky Kaushal) ঘরে আসতে চলেছে নতুন সদস্য। অক্টোবর কিংবা নভেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তারকা দম্পতি যদিও এখনও এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করা সূত্রে জানা গেছে যে ক্যাটরিনা (Katrina Kaif) অন্তঃসত্ত্বা।
কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা জল্পনা উঠছিল। এসব গুঞ্জনের মধ্যে দম্পতি সব সময় নীরব থেকেছেন। তবে বিগত কিছু সময় ধরেই ক্যাটরিনা ক্যামেরায় ধরা দেননি। এমনকি প্রকাশ্য অনুষ্ঠানের থেকে অনেকটা দূরে ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সন্তানের জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন বিরতি নেবেন। সূত্র আরও জানিয়েছে, তিনি নিজের হাতে সন্তানের যত্ন নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
সম্প্রতি একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ক্যাটরিনার গর্ভবস্থার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে ভিকি কৌশল (Vicky Kaushal) বলেন, 'সুখবর হলে আমরা আপনাদের সঙ্গে তা ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব। তবে আপাতত এসব জল্পনার কোনো সত্যতা নেই।' যদিও তারপরও জল্পনা-গুঞ্জন চলেছে। এমনকি বিদেশে অভিনেত্রীর বেশ কিছু ভিডিও-ছবি ভাইরাল হয়েছে যেখানে তাঁকে ঢিলে, ওভারসাইজড পোশাকে দেখে অনেকেই মনে করেছেন তিনি অন্তঃসত্ত্বা।
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুমহল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠেছিল। সেইসময়েই দুই তারকার কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিয়ের পর থেকেই বিশেষ মুহূর্তগুলোতে দম্পতি তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।