Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রেম গুঞ্জনের মাঝেই নতুন চমক! গোয়ায় রহস্যময়ী তরুণীর সঙ্গে এক হোটেলে রাত কাটাচ্ছেন কার্তিক

কার্তিক আরিয়ানের গোয়া সফর ঘিরে চাঞ্চল্য। রহস্যময়ী বিদেশি তরুণীর সঙ্গে একই হোটেলে রাত্রিবাসের গুঞ্জনে তোলপাড় নেটপাড়া ও বলিউড।

প্রেম গুঞ্জনের মাঝেই নতুন চমক! গোয়ায় রহস্যময়ী তরুণীর সঙ্গে এক হোটেলে রাত কাটাচ্ছেন কার্তিক

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 January 2026 18:59

দ্য ওয়াল ব্যুরো: কার্তিক আরিয়ানের গোয়া সফর ঘিরে এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সমুদ্রসৈকতে যে রহস্যময়ী তরুণীর সঙ্গে সময় কাটাতে গিয়ে ইতিমধ্যেই নেটপাড়ার আতসকাচে পড়েছেন অভিনেতা, সেই গ্রিস সুন্দরীর সঙ্গে নাকি গোয়ায় একই হোটেলে রাত কাটিয়েছেন ‘রুহ বাবা’! এই গোপন খবর প্রকাশ্যে আসতেই টিনসেল টাউনে নতুন করে গসিপের ঢেউ।

সোশ্যাল মিডিয়া থেকে বলিপাড়ার অন্দরমহল সব জায়গাতেই এখন কার্তিক আরিয়ানকে ঘিরে চর্চা তুঙ্গে। গ্রিসের করিনা কুবিলিওতের সঙ্গে তাঁর কথিত প্রেমপর্ব ‘হট কেক’-এর মতোই ভাইরাল। তার উপর আবার ডেটিং অ্যাপে অভিনেতার একটি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে দাবি নেটমহলের একাংশের। এই সব মিলিয়ে গত কয়েক দিনে গুঞ্জনের আগুনে যেন আরও ঘি পড়েছে।

এই আবহেই গোয়া থেকে এল আরও জোরালো খবর। ঘনিষ্ঠ সূত্রের দাবি, চলতি সপ্তাহের গোড়ার দিকে একই সময়ে কার্তিক আরিয়ান ও ওই বিদেশি তরুণী গোয়ার বিলাসবহুল সেন্ট রেজিস হোটেলে ছিলেন। যদিও তাঁরা একই ঘরে ছিলেন কি না, সে বিষয়ে এখনও ধোঁয়াশা। এক সূত্রের বক্তব্য, “একই হোটেলে থাকলেও তাঁরা আলাদা ঘরেই ছিলেন।” তবু যা রটে, তার কিছুটা হলেও যে সত্যি এমনটাই মনে করছেন অনেকে।

Kartik Aaryan Is Vacationing With A Mystery Girl? Viral pics

এই গুঞ্জনের মধ্যেই করিনা অবশ্য ‘কার্তিককে চিনি না’ বলে পুরো বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে, অভিনেতাও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে তাতে কি আর অনুরাগীরা থেমে থাকেন? ‘রুহ বাবা’র ভক্তরা ঠিকই রহস্যময়ীর ঠিকুজি-কুষ্ঠি খুঁজে বের করে ফেলেছেন।

আসলে সব কিছুর সূত্রপাত গত সোমবার রাতে। গোয়ার সৈকতে রিল্যাক্স মুডে বসে একটি ছবি শেয়ার করেন কার্তিক আরিয়ান। ছবিতে দেখা যায়, ধু-ধু বালুচরে আরাম কেদারায় বসে রয়েছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই নেটদুনিয়ায় ভেসে ওঠে এক তরুণীর ছবি। আর সেখানেই দু’টি ছবির মধ্যে আশ্চর্য মিল খুঁজে পান নেটিজেনরা। তোয়ালের রং থেকে শুরু করে বসার চেয়ারের প্যাটার্ন, সবই নাকি হুবহু এক।

এরপর আর দেরি করেননি নেটবাসিন্দারা। দু’য়ে দু’য়ে চার মিলিয়ে গুঞ্জন রটিয়ে দেন, মার্কিন মুলুকের ওই লাস্যময়ী পড়ুয়ার সঙ্গেই নাকি বর্তমানে ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউডের ‘রুহ বাবা’! 


```