Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

মা হতে চলেছেন অভিনেত্রী করিশ্মা তান্না, কবে আসছে নতুন অতিথি?

নতুন অধ্যায় শুরু করলেন করিশ্মা তান্না স্বামী বরুণ বাঘেরার সঙ্গে প্রথম সন্তানের সুখবর শেয়ার করলেন অভিনেত্রী।

মা হতে চলেছেন অভিনেত্রী করিশ্মা তান্না, কবে আসছে নতুন অতিথি?

করিশ্মা তান্না

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 April 2026 13:57

দ্য ওয়াল ব্যুরো: বলিউড ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্নার (Karishma Tanna) ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি (Karishma Tanna pregnancy)। ব্যবসায়ী স্বামী বরুণ বাঘেরার সঙ্গে নিজের প্রথম সন্তানের আগমনের কথা ঘোষণা করে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। এক মিষ্টি ফটোশুটের মাধ্যমে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

করিশ্মা ও বরুণ তাঁদের প্রেগন্যান্সি ফটোশুটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দম্পতির মাথায় দুটি বেসবল ক্যাপ, যাতে লেখা ‘Mom’ (মা) ও ‘Dad’ (বাবা)। একটি ছবিতে ছোট উলের মোজাও দেখা গেছে, যা আগত সন্তানের অপেক্ষায় রাখা। অন্য একটি ছবিতে করিশ্মাকে তাঁর ‘বেবি বাম্প’ ফ্লন্ট করতে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, “একটি ছোট্ট মিরাকল, আমাদের জীবনের সেরা উপহার, আগস্ট ২০২৬।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যবসায়ী বরুণ বাঘেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন করিশ্মা। অভিনয়ের জগতেও তিনি এখন মধ্যগগনে। হংসল মেহতার ওয়েব সিরিজ ‘স্কুপ’-এ অভিনয় করে তিনি ২০২৩ সালে বুসানে আয়োজিত ‘এশিয়া কন্টেন্টস অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর শিরোপা জিতেছেন।

‘নাগিন ৩’, ‘কিউকি সাস ভি কাভি বহু থি’র মতো জনপ্রিয় সিরিয়াল ছাড়াও তিনি ‘সঞ্জু’ ও ‘গ্র্যান্ড মস্তি’র মতো ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি ‘খতরোঁ কে খিলাড়ি ১০’-এর বিজয়িনীও ছিলেন তিনি।


```