Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'কাজ না করলে...' বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে অবসরের জল্পনা ওড়ালেন বিগ বি

কাজ নিয়ে খোলাখুলি কথা বললেন সোশ্যাল মিডিয়ায়। অবসর নিয়ে ঠিক কী জানালেন?

'কাজ না করলে...' বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে অবসরের জল্পনা ওড়ালেন বিগ বি

অমিতাভ বচ্চন

গার্গী দাস

শেষ আপডেট: 6 April 2026 12:03

দ্য ওয়াল ব্যুরো: এত বয়স হয়েছে তাও কাজ করে যাচ্ছেন। পয়সার তো অভাব নেই। এবার বিশ্রাম নিন। বিগ বি-র প্রসঙ্গ উঠলে এমন ঘরে ঘরে শোনা যাবে। কিন্তু এসবকে তোয়াক্কা না করেই প্রতিদিন সমানভাবে বিভিন্ন শ্যুট করছেন। রবিবার করে নিয়মমাফিক দেখা দিচ্ছেন দর্শকদের। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্টিং তো চলছেই।

কেন এই বয়সেও এত অ্যাক্টিভ? জানালেন নিজেই। একদিন কাজ না থাকলেই তাঁর অস্বস্তি শুরু হয়।

সম্প্রতি নিজের ব্লগে এনিয়ে খোলাখুলি কথা বলেছেন বিগ বি। লেখেন, “কোনও বিশেষ কারণ ছাড়া একটা দিন যেন একটু ‘অলস’ মনে হল... কিন্তু একটা দিনও কাজ না করলে অদ্ভুত লাগে। একটা দিনও যদি রোজকার রুটিন মেনে না চলা হয়, দীর্ঘদিনের অভ্যাসে ধাক্কা লাগে। ফলে দিনটাও নিজের ছন্দে এগোয় না।” তাঁর কথায়, নিয়মিত কাজের দিনগুলোতে সব কিছুই গুছিয়ে, স্বাভাবিক ছন্দে চলে কিন্তু সেই রুটিন ভেঙে গেলে মনেও একটা অস্থিরতা তৈরি হয়।

এখানেই থামেননি বর্ষীয়ান অভিনেতা। তিনি আরও লেখেন, “ছুটির দিনে মনে হয় কেন দিনটা নিজের মতো করে এগোচ্ছে না। যদি আমরা এই সহজ বিষয়টা বুঝতে পারি, তাহলে চারপাশে একটা শান্তি বজায় রাখা সম্ভব। কিন্তু অনেকের পক্ষেই এটা মানা কঠিন হয়ে যায়, আর তাতেই উদ্বেগ বাড়ে।”

অভিনেতার এই বক্তব্যে স্পষ্ট, কাজের প্রতি তাঁর শৃঙ্খলা কতটা। ছয় দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে একাধিক ভাষার ছবিতে অভিনয় করে অসংখ্য পুরস্কার জিতেছেন তিনি, আজও তাঁর দৈনন্দিন জীবনের মূল ভিত্তি সেই কাজই।

এই কাজের দিক থেকে দেখলে, শেষবার তাঁকে দেখা গিয়েছে জনপ্রিয় কুইজ শো কউন বানেগা কারোরপতির ১৭ নম্বর সিজনে। বড়পর্দায় তাঁর সাম্প্রতিক উপস্থিতি Kalki 2898 AD ছবিতে, যেখানে তিনি প্রভাসের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

এই মুহূর্তে ‘কাল্কি’র (Kalki Cinematic Universe) সিক্যুয়েলের শুটিং নিয়েই ব্যস্ত। আগামী দিনে সেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তিতেই আবার বড়পর্দায় দেখা যাবে তাঁকে। 


```