Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

'ভাল ভাল পোজ না দিলেই...', কীসের লোভ দেখিয়ে সন্তানদের ছবি তোলার ‘ট্রেনিং’ দেন করিনা?

তৈমুর ও জেহ-কে কীভাবে ছবি তোলার ‘ট্রেনিং’ দেন অভিনেত্রী?

'ভাল ভাল পোজ না দিলেই...', কীসের লোভ দেখিয়ে সন্তানদের ছবি তোলার ‘ট্রেনিং’ দেন করিনা?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 January 2026 13:48

দ্য ওয়াল ব্যুরো: ছুটির সময়ে সন্তানদের দিয়ে ঠিকঠাক ছবি তোলানো যে কতটা কঠিন কাজ, তা জানেন প্রায় সব অভিভাবকই। সেই পরিচিত অভিজ্ঞতাই এবার মজার ছলে ভাগ করে নিলেন বলিউডের তারকা অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রিশেয়ার করে করিনা জানিয়েছেন, ছুটিতে থাকাকালীন তিনিও তাঁর দুই ছেলে তৈমুর আলি খান ও জেহাঙ্গির আলি খানকে ছবি তোলার জন্য রীতিমতো ‘ট্রেনিং’ দেন।

যে পোস্টটি করিনা রিশেয়ার করেন, তাতে লেখা ছিল, “ছুটিতে বাবা-মায়েরা সন্তানদের দিয়ে ছবি তুলতে বাধ্য করেন এইভাবে। ‘এখানে বসো, হাসো, আর ভাল ব্যবহার না করলে আইসক্রিম পাবে না’… আর তারপর ক্যাপশনে লেখেন, ‘এই কারণেই আমি বাঁচি।’

এই পোস্টের সঙ্গে করিনা মজার ছলে লেখেন, “আমি আমি আমি!!!” যার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেন, এই অভিজ্ঞতা তাঁর নিজের সঙ্গেও একেবারে হুবহু মিলে যায়।

এই মুহূর্তে স্বামী সইফ আলি খান এবং দুই ছেলে তৈমুর ও জেহ-কে নিয়ে বিলাসবহুল ছুটিতে রয়েছেন করিনা। সেই ভ্যাকেশন থেকেই একের পর এক মজাদার ছবি ও ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী, যা অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এর মধ্যেই নতুন বছরের প্রাক্কালে একটি পোস্টে করিনা জানিয়ে দেন, ২০২৫ সাল তাঁদের পরিবারের জন্য মোটেই সহজ ছিল না। সইফ আলি খানের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে তিনি লেখেন, “বছরের শেষ দিনে বসে ভাবছি, আমরা এতটা পথ হেঁটে এখানে পৌঁছেছি।”

২০২৫ সালের কঠিন সময়ের কথা উল্লেখ করে করিনা আরও লেখেন, “এই বছরটা আমাদের, আমাদের সন্তানদের এবং পরিবারের জন্য ভীষণ কঠিন ছিল। কিন্তু আমরা মাথা উঁচু করে এগিয়ে গিয়েছি। হেসেছি, একে অপরকে আঁকড়ে ধরেছি। আমরা অনেক কেঁদেছি, প্রার্থনা করেছি, আর আজ আমরা এখানে। ২০২৫ আমাদের শিখিয়েছে, মানুষ ভীতু নয়, ভালবাসা সব কিছুকে জয় করে, আর সন্তানরা আমাদের ধারণার থেকেও অনেক বেশি সাহসী।”

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে নিজের বাড়িতেই এক দুষ্কৃতীর হামলার শিকার হয়েছিলেন সইফ আলি খান। ওই ঘটনায় তাঁর শরীরে একাধিক ছুরির আঘাত লাগে এবং মেরুদণ্ডেও গুরুতর চোট পান অভিনেতা। একাধিক অস্ত্রোপচারের পর প্রায় ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন সইফ।


```