Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

অভিনেত্রীর কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর! এখন তিনি কোটি টাকার মালিক

সাত বছর হয়ে গেল, বড় পর্দায় দেখা মেলেনি অনুষ্কা শর্মার। তবু ভক্তদের মনে তার জায়গা আজও অটুট। কখনও স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক মুহূর্ত, কখনও কোনও অনুষ্ঠান, আবার কখনও পুরনো বিতর্ক—সবেতেই অনুষ্কা থাকেন চর্চার কেন্দ্রে।

অভিনেত্রীর কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর! এখন তিনি কোটি টাকার মালিক

করণ জোহর ও অভিনেত্রী

শেষ আপডেট: 12 May 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: সাত বছর হয়ে গেল, বড় পর্দায় দেখা মেলেনি অনুষ্কা শর্মার। তবু ভক্তদের মনে তার জায়গা আজও অটুট। কখনও স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক মুহূর্ত, কখনও কোনও অনুষ্ঠান, আবার কখনও পুরনো বিতর্ক—সবেতেই অনুষ্কা থাকেন চর্চার কেন্দ্রে।

সম্প্রতি আবারও ইন্টারনেটে ভাইরাল হয়েছে করণ জোহরের সেই পুরনো স্বীকারোক্তি, যেখানে তিনি স্বীকার করেছিলেন—আমি সত্যিই অনুষ্কা শর্মার কেরিয়ারটা শেষ করে দিতে চেয়েছিলাম।’ ঘটনাটি ঘটে ২০১৬ সালে। মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে করণ জোহরের মুখে শোনা যায়, তিনি আদিত্য চোপড়াকে অনুষ্কাকে রব নে বনা দি জোড়ি’-তে সাক্ষর না করানোর পরামর্শ দিয়েছিলেন, কারণ তিনি নাকি অনুষ্কার ছবি দেখে মুগ্ধ হননি!

এই চমকপ্রদ স্বীকারোক্তি, যা অনুষ্কার সামনেই করা হয়েছিল অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রোমোশনের সময়, নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে—বলিউডে নেপোটিজম আর বহিরাগতদের স্ট্রাগল নিয়ে।

অনুষ্কার ঝকঝকে সাফল্য, কোটি টাকার সম্পত্তি

তবে সব বাধা পেরিয়ে আজ তিনি বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী। ‘এনএইচ টেন’পিকে, সুলতান, দিল ধড়কনে দো, সুই ধাগা, সঞ্জুএই সব ব্লকবাস্টার ও সমালোচকদের প্রশংসা পাওয়া ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন অনুষ্কা। বর্তমানে অনুষ্কার সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৫৫ কোটি টাকা, যা তাকে দেশের অন্যতম ধনী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে।

অনুষ্কা শর্মা

২০১৮ সালে ‘জিরো’ ছবির পর অনুষ্কা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। যদিও ২০২২ সালে ঘোষণা হয়েছিল তাঁর কামব্যাক ছবি হতে চলেছে ‘চাকদা এক্সপ্রেস’। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক। তবে সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে, ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে, যা ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ করেছে। তবুও, এই দীর্ঘ বিরতির পরেও অনুষ্কা আজও ট্রেন্ডিং, আজও প্রাসঙ্গিক, আর প্রমাণ করে দিয়েছেন—বহিরাগত হয়েও শীর্ষে পৌঁছানো যায়, যদি তিনি হন অনুষ্কা শর্মার মতো দুর্দান্ত!


```