Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কনওয়ালজিৎ বিয়ে করছেন মাতৃসমা ওয়াহিদাকে! গুঞ্জনে নাজেহাল হন অভিনেতা

১৯৮৬ সালে দূরদর্শনের প্রথম দিকের সুপারহিট  'বুনিয়াদ' সিরিয়ালে অভিনয় করে বিশাল জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে ছোট পর্দার নায়ক রোলে ভীষণ জনপ্রিয়তা বেড়ে যায় তাঁর। 

কনওয়ালজিৎ বিয়ে করছেন মাতৃসমা ওয়াহিদাকে! গুঞ্জনে নাজেহাল হন অভিনেতা

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 September 2025 20:38

দ্য ওয়াল ব্যুরো: সাতের দশকের শেষ থেকে বলিউডের হার্টথ্রব অভিনেতা ছিলেন কনওয়ালজিৎ (Kanwaljit Singh)। হিরো হিসেবে পর্দায় তিনি প্রচুর সাফল্য পেয়েছিলেন তা নয়। বেশিরভাগ সময় তিনি সহ-অভিনেতা কিন্তু তবু তাঁর মতো হ্যান্ডসাম অভিনেতা (actor) খুব কমই ছিলেন ইন্ডাস্ট্রিতে। তাঁকে নিয়ে গুঞ্জন কম হয়নি। বহু অভিনেত্রীর সঙ্গে চর্চিত ছিল তাঁর নাম। তবে সবথেকে ঝড় উঠেছিল যখন খবর রটে  ওয়াহিদা রেহমানকে (Waheeda Rehman) বিয়ে করছেন কনওয়ালজিৎ।

Kanwaljit Singh: Love to play role of psychopath

কানপুরে ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন কনওয়ালজিৎ। মুসৌরিতে তাঁর পড়াশোনা। 'শঙ্কর হুসেন' ছবিতে ১৯৭৭ সালে ডেবিউ ছবি করেন তিনি। তবে সবথেকে জনপ্রিয়তা পান অমিতাভ বচ্চন-হেমা মালিনী অভিনীত 'সত্তে পা সত্তা' ছবিতে অভিনয় করে। অভিনেতার পাশাপাশি কনওয়ালজিতের চাপা সেক্স অ্যাপিলের প্রেমে পড়ত সবাই। এমনকী অমিতাভ বচ্চনের থেকেও যৌন আবেদন আর জেন্টলম্যান রোলে ছোট পর্দায় এগিয়ে ছিলেন কনওয়ালজিৎ।

১৯৮৬ সালে দূরদর্শনের প্রথম দিকের সুপারহিট  'বুনিয়াদ' সিরিয়ালে অভিনয় করে বিশাল জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে ছোট পর্দার নায়ক রোলে ভীষণ জনপ্রিয়তা বেড়ে যায় তাঁর।

বাংলা ছবি 'আশ্রিতা' তেও মিঠু মুখার্জীর বিপরীতে অভিনয় করেন তিনি।

তবে তাঁর জীবনে ঝড় আসে যখন কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রেহমানের সঙ্গে নাম জোড়ায় তাঁর। বহু পত্রপত্রিকায় লেখা হতে থাকে কনওয়ালজিতের সঙ্গে রীতিমতো বিয়ে করছেন অভিনেতা। একেবারে মাতৃসমা মহিলাকে বিয়ে করার খবরে চারিদিকে ঝড় ওঠে।

ওয়াহিদা যদিও এই বিষয়ে তখন মুখ খোলেননি। সত্যি কী অভিনেতা বিয়ে করছিলেন মায়ের বয়সী অভিনেত্রীকে?

সে সময় এক সাক্ষাৎকারে এ কথা প্রথমে এড়িয়ে গিয়েছিলেন কনওয়ালজিৎ। পরে তিনি বলেন এটা নাকি একেবারেই গুজব। অমন কোনও সম্পর্কে তিনি অভিনেত্রীর সঙ্গে জড়াননি। প্রিন্টিং মিসটেকে নাকি এমন গুজব রটেছিল। কনওয়ালজিৎ বলেন 'ওয়াহিদা রেহমানের স্বামীর নাম কমলজিৎ। কমলজিতের সঙ্গে কনওয়ালজিৎ গুলিয়ে এমন ভুল তথ্য রটিয়ে দেয় তৎকালীন বিনোদন জগত।'


```