Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

কঙ্গনার অনামিকায় ‘স্পেশ্যাল’ হিরের আংটি! তবে কি চুপিচুপি বাগদান সেরে ফেললেন বিজেপি সাংসদ?

সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে অনামিকায় হিরের আংটি ও পাটোলা সিল্ক শাড়ি পরে ধরা দিলেন কঙ্গনা রানাউত।

কঙ্গনার অনামিকায় ‘স্পেশ্যাল’ হিরের আংটি! তবে কি চুপিচুপি বাগদান সেরে ফেললেন বিজেপি সাংসদ?

কঙ্গনা রানাউত

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 March 2026 16:52

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় থেকে রাজনীতি, দুই মঞ্চেই সমান চর্চিত নাম কঙ্গনা রানাউত। একসময় বলিউডের আলোঝলমলে প্রচারের কেন্দ্রে থাকলেও এখন তিনি অনেকটাই দূরে সেই বিনোদন দুনিয়ার কোলাহল থেকে। তবে প্রথম পেশার প্রতি টান একেবারেই হারাননি। রাজনীতির ব্যস্ততার মাঝেও অভিনয় ও প্রযোজনার কাজ চালিয়ে যাচ্ছেন সমান তালে। পাশাপাশি স্পষ্টভাষী মন্তব্যের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী-রাজনীতিবিদ।

এবারও তার ব্যতিক্রম হল না। সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। সেই ছবিতে মান্ডির সাংসদের বাম হাতের অনামিকায় নজর কেড়েছে ঝকঝকে হিরের আংটি। আর তা দেখেই নেটপাড়ার একাংশের অনুমান—তবে কি বাগদান সেরে ফেলেছেন কঙ্গনা?

শুধু আংটিই নয়, তাঁর পরনে ছিল গুজরাটের বিখ্যাত পাটোলা সিল্ক শাড়ি। সেখান থেকেও অনেকে দু’য়ে দু’য়ে চার করতে চেয়েছেন। তাঁদের মতে, বারবার গুজরাটের শাড়ির প্রতি কঙ্গনার টান এবং অনামিকায় হিরের আংটি—এই দুই সূত্র মিলিয়েই নাকি বোঝা যাচ্ছে, সম্ভাব্য পাত্র গুজরাটি। যদিও এটাই প্রথম নয়। গত দীপাবলিতেও গুজরাটের শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি। ফলে জল্পনার আগুনে ঘি পড়তে সময় লাগেনি।

তবে নেটপাড়ার আরেক অংশ কিন্তু কঙ্গনার পক্ষেই সওয়াল তুলেছেন। কেউ লিখেছেন, “কঙ্গনার নিজের সামর্থ্য রয়েছে নিজেকেই হিরের আংটি উপহার দেওয়ার, তার জন্য কারও অপেক্ষা করার প্রয়োজন নেই।” আবার কারও বক্তব্য, “অনামিকায় হিরের আংটি মানেই যে বাগদানের আংটি, এমন কোনও নিয়ম তো নেই।”

যদিও এই সমস্ত জল্পনা নিয়ে এখনও পর্যন্ত কঙ্গনার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, ফ্যাশন সচেতনতা বরাবরই তাঁর পরিচয়ের অংশ। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তাঁর পোশাকে শাড়ি কিংবা হিমাচলি ঐতিহ্যবাহী সাজই বেশি প্রাধান্য পেয়েছে। কখনও আবার লাদাখের সূক্ষ কারুকার্যও ফুটে উঠেছে তাঁর পোশাকে। সংসদে যাওয়ার সময় সাধারণত সুতি বা হ্যান্ডলুমের শাড়িই বেছে নেন কঙ্গনা।


```