Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

পিরিয়ডের সময় কখনও মন্দিরে যেতে চাইনি, আমার খুব নোংরা লাগত: কঙ্গনা

পিরিয়ডের সময় মন্দিরে প্রবেশের সামাজিক নিয়ম, কুসংস্কার ও ছোটবেলার অভিজ্ঞতা নিয়ে স্পষ্ট মত জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

 

পিরিয়ডের সময় কখনও মন্দিরে যেতে চাইনি, আমার খুব নোংরা লাগত: কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 August 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: নিজের খোলামেলা মত প্রকাশের জন্য বরাবরই শিরোনামে আসেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এবার এক সাক্ষাৎকারে তিনি মুখ খুললেন পিরিয়ড (Periods) চলাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক কুসংস্কার নিয়ে।

কঙ্গনার কথায়, একজন অভিনেত্রী হিসেবে তিনি শ্যুটিংয়ের সময় প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পান। কিন্তু সাধারণ নারীদের জীবনে সেই বিলাসিতা নেই। ছোটবেলায় তাঁকেও মাসিকের সময় মন্দিরে যেতে নিষেধ করা হয়েছিল। তবে সেটা তিনি অত্যাচার বলে মনে করেন না। তাঁর কথায়, “আমাদের কেবল বিশ্রাম নিতে বলা হত। তখন আমারও মন্দিরে যাওয়ার ইচ্ছে করত না। বরং খুব অস্বস্তি হত, রাগও হত। কিন্তু মা সবসময় আমাদের প্রতি সংবেদনশীল ছিলেন।”

মন্দিরে প্রবেশ বা রান্নাঘরে যাওয়া নিয়ে সমাজের কিছু নিয়মের কথাও স্পষ্ট করেছেন কঙ্গনা। তাঁর মতে, যদি কারও বিকল্প না থাকে তবে রান্না করতেই হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “আমি একা থাকি, তাই রান্না করতেই হয়। কিন্তু এটা আসলে বিশ্রামের সময়। কারও জন্য রান্না না করা মানে তাঁকে কষ্ট দেওয়া নয়, বরং তাঁর মঙ্গলই করা।”

কঙ্গনা এই প্রসঙ্গকে নেতিবাচক ও ইতিবাচক শক্তির দিক থেকেও ব্যাখ্যা করেন। তাঁর মতে, নারীরা মানসিকভাবে খারাপ অবস্থায় থাকলে তাঁদের থেকে নেতিবাচক শক্তি নির্গত হয়। তাই এই সময়ে দূরত্ব তৈরি হওয়াটাও একধরনের সুরক্ষা।

কাজের দিক থেকে, সাম্প্রতিক ছবির পর আপাতত নতুন কোনও প্রজেক্ট ঘোষণা করেননি কঙ্গনা। তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত মতামতের মতোই, সিনেমার নতুন দিকেও দর্শকের কৌতূহল এখন তুঙ্গে।


```