Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রসেনজিতের 'নটী' হচ্ছেন কঙ্গনা! আসছে ‘তনু ওয়েডস মনু ৩’-ও, বড় খবর অভিনেত্রীর

শুক্রবার মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ছবি 'তেজস'। তারমধ্যেই আরও তিনটি নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী।

প্রসেনজিতের 'নটী' হচ্ছেন কঙ্গনা! আসছে ‘তনু ওয়েডস মনু ৩’-ও, বড় খবর অভিনেত্রীর

শেষ আপডেট: 27 October 2023 17:41

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘তেজস’, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের গল্প বলা হয়েছে। বৃহস্পতিবার ছবির সাফল্য কামনায় অযোধ্যা গিয়ে রামলালার দর্শন সেরে এসেছেন অভিনেত্রী। এরমধ্যেই তিনি এক সংবাদমাধ্যমের কাছে তাঁর পরবর্তী কাজগুলি নিয়ে মুখ খুললেন। ইতিমধ্যে সাতের দশকে দেশে জারি হওয়া জরুরি অবস্থা নিয়ে সিনেমা বানিয়ে ফেলেছেন তিনি, যা আগামী বছর মুক্তি পাবে। এছাড়াও কঙ্গনার হাতে রয়েছে আরও তিনটি কাজ। যার মধ্যে অন্যতম 'নটী বিনোদিনী' এবং ‘তনু ওয়েডস মনু ৩’।

প্রয়াত পরিচালক প্রদীপ সরকার কঙ্গনাকে নিয়ে ‘নটী বিনোদিনী’ বানাতে চেয়েছিলেন আগেই। তবে ২০২৩ সালে হঠাৎ করে তাঁর মৃত্যুর পর সিনেমার ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দেয়। এরপরই জানা যায়, সিনেমাটি হাত ঘুরে টলিউডের প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে এসেছে। কিন্তু কঙ্গনা তারপর আদৌ আর প্রধান চরিত্রে আছেন কিনা, তা জানা যায়নি। তবে এবার অভিনেত্রীর মুখেও একই ছবির নাম শোনার পর এ কথা বলাই যায় যে, প্রসেনজিতের পরিচালনায় কঙ্গনার নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় এখন শুধু সময়ের অপেক্ষা।

এদিকে আনন্দ এল রাই পরিচালিত 'তনু-মনু' ফ্র্যাঞ্চাইজির প্রথম দু’টি ছবিই হিট হয়েছিল। আর মাধবন-কঙ্গনার জুটিও বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ এবং ২০১৫ সালে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ মুক্তি পেয়েছিল। অবশেষে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের কাজ শুরুর সুখবর দিলেন অভিনেত্রী নিজেই। তবে ছবিটি আদৌ আনন্দ এল রাই আর পরিচালনা করবেন কিনা বা মাধবন অভিনয় করবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কারণ, এর আগে দু’জনেই বলে দিয়েছিলেন, দ্বিতীয় ভাগেই তনু ও মনুর জার্নি শেষ হওয়া উচিত।

তবে যতক্ষণ না সিনেমাটি নিয়ে কোনও সরকারি ঘোষণা হচ্ছে, ততক্ষণ কোনওকিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে, অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিজয় সেতুপতির সঙ্গেও খুব শিগগিরই একটি ছবিতে কাজ করবেন। কঙ্গনা বলেছেন, “আমার হাতে এইমুহূর্তে তিনটি প্রোজেক্ট রয়েছে। ‘তনু ওয়েডস মনু ৩’ ছাড়াও বিজয় সেতুপতির সঙ্গে থ্রিলার সিনেমায় কাজ করার কথা চলছে। এরপরে রয়েছে নটী বিনোদিনী।” উল্লেখ্য, ২০১৫ সালে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার জিতেছিলেন কঙ্গনা রানাওয়াত।


```