Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

২৭ বছরের বয়সের ফারাক নিয়ে তীব্র কটাক্ষ, প্রকাশ্যে ক্ষোভ কাঞ্চন মল্লিকের

স্ত্রীর বক্তব্যের সূত্র ধরে কাঞ্চন মল্লিকও নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, সুইমিং পুলে নামলে কী পোশাক পরা উচিত, তা নিয়েও প্রশ্ন ওঠে। তাঁর শরীরের গঠন নিয়ে ‘রোগা’, ‘টুথপিক’ কিংবা ‘দেশলাই কাঠি’—এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। 

২৭ বছরের বয়সের ফারাক নিয়ে তীব্র কটাক্ষ, প্রকাশ্যে ক্ষোভ কাঞ্চন মল্লিকের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 January 2026 17:19

দ্য ওয়াল ব্যুরো: ট্রোলিং সেলিব্রিটিদের জীবনে নতুন নয়। তবে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ এই বিষয় বরাবরই প্রতিবাদ করে এসেছেন। এবারও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি এ পডকাস্টে একসঙ্গে হাজির হয়ে নেটদুনিয়ার ট্রোলিং, বয়সের ফারাক নিয়ে বিতর্ক এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। দম্পতির বক্তব্যে স্পষ্ট উঠে আসে এসেছে কটাক্ষের নেপথ্যে থাকা মানসিকতা থেকে শুরু করে সমাজের দ্বিচারিতার ছবিও।

Debbii UnleasHD-এ শ্রীময়ী স্পষ্ট ভাষায় জানান, সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করে—কাঞ্চন আদপে “পারছেন কি না”। এই মন্তব্যের মাধ্যমেতাঁদের শারীরিক সম্পর্ক নিয়েও যে কুরুচিকর মন্তব্য করা হয়, সেটাই স্পষ্ট করে দেন। শ্রীময়ীর দাবি, কাঞ্চনের শরীর বা বয়স নিয়ে যাঁরা সবচেয়ে বেশি কটাক্ষ করেন, তাঁদের বেশিরভাগই মহিলা। অভিনেত্রীর কথায়, অনেকেই রাতে নেশা বা ঘুমের ওষুধ খেয়ে তাঁদের ভিডিয়ো জুম করে দেখেন, এমনকী কাঞ্চনের পোশাক ও শারীরিক গঠন নিয়েও মন্তব্য করেন।

স্ত্রীর বক্তব্যের সূত্র ধরে কাঞ্চন মল্লিকও নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, সুইমিং পুলে নামলে কী পোশাক পরা উচিত, তা নিয়েও প্রশ্ন ওঠে। তাঁর শরীরের গঠন নিয়ে ‘রোগা’, ‘টুথপিক’ কিংবা ‘দেশলাই কাঠি’—এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। কাঞ্চনের প্রশ্ন, যে সময়টায় তাঁকে এত মনোযোগ দিয়ে দেখা হচ্ছে, তখন কেন অন্য তারকাদের দিকে নজর দেওয়া হয় না।

প্রসঙ্গত, কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের পার্থক্য প্রায় ২৭ বছর। এই বয়সের ফারাক নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে শ্রীময়ীর স্পষ্ট বার্তা, তিনি বয়সে বড় কাউকে বিয়ে করে খুশি না হতাশ—সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই তাঁর। এই বিষয়ে বাইরের কারও মন্তব্যের কোনও প্রয়োজন নেই বলেই তাঁর মত।

কাঞ্চনের দাবি, তাঁর স্ত্রীর প্রতি ট্রোলিংয়ের পিছনে আসলে হিংসাই কাজ করে। অনেকের মনোভাব এমন যে, ‘এই মানুষটা কেন এমন জীবনসঙ্গী পেয়ে গেল, যা আমার হতে পারত’। সেই হতাশা থেকেই কটাক্ষ ছুড়ে দেওয়া হয় বলে মনে করেন তিনি।


```