১৯৪৬ সালে নীচা নগর সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করে প্রায় ৭ দশক ধরে ক্যামেরার সামনে ছিলেন।

বিগত দিনের অভিনেত্রী কামিনী কৌশলের জীবনাবসান।
শেষ আপডেট: 14 November 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: বিগত দিনের অভিনেত্রী কামিনী কৌশলের জীবনাবসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ১৯৪৬ সালে নীচা নগর সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করে প্রায় ৭ দশক ধরে ক্যামেরার সামনে ছিলেন। ধর্মেন্দ্রর প্রথম সহ অভিনেত্রী ছিলেন। ১৯২৭ সালে বর্তমান পাকিস্তানের লাহোর জন্ম উমা কাশ্যপের। প্রথম ছবি নীচা নগরেই তিনি কান চলচ্চিত্র উৎসবে পাম দ্য অনার পুরস্কারে সম্মানীত হন। এরপর অসংখ্য হিন্দি ছবি ও দূরদর্শন সিরিয়ালে অভিনয় করেছেন কামিনী। অসম্ভব ভাল নাচতে পারতেন তিনি।
১৯৫৬ সালে বিরাজ বহু থেকে ২০১৯ সালে কবীর সিং এবং ২০২২ সালের লাল সিং চাড্ডা সিনেমাতেও তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। তাঁর চলে যাওয়ায় চলচ্চিত্র জগতের অপরিসীম ক্ষতি হল। সাদা-কালো সিনেমার যুগ থেকে রঙিন যুগের সাঁকো ছিলেন বলিউডের প্রবীণতম এই অভিনেত্রী।
কামিনী কৌশল প্রায় ৯০টি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল- ধর্মেন্দ্রর সঙ্গে শহিদ, নদিয়া কে পার, শবনম, আরজু সহ আরও অনেক। নাটকীয় চরিত্র থেকে রোমান্টিক সব ধরনের অভিনয় করেছেন তিনি। চাঁদ সিতারে নামে একটি বাচ্চাদের দূরদর্শন সিরিয়াল খুবই বিখ্যাত হয়েছিল একসময়।
কামিনী কৌশলই ছিলেন ধর্মেন্দ্রর প্রথম ছবির অভিনেত্রী। তাঁর বিদায় আকস্মিক না হলেও বলিউডের একটি যুগের পরিসমাপ্তি বলে মনে করা হচ্ছে। কামিনীর তিন ছেলে শ্রাবণ, বিদুর এবং রাহুল সুদ জানিয়েছেন, অভিনেত্রীর শেষকৃত্য ঘরোয়াভাবে হবে। বিখ্যাত মানুষদের কাছে পারিবারিক নির্জনতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে।