Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

‘নীমো’ ম্যাজিকে ভোঁকাট্টা মহাজোটের ঘুড়ি, ‘পঞ্চপাণ্ডবের’ পঞ্চবাণে পাটনা-বিজয় হাসিল

বিহারে প্রচারে এসে মোদী বলেছিলেন, কাট্টা, দুনলি, রংদারির কথা। অর্থাৎ আরজেডির আমলের বিহারের জঙ্গলরাজের প্রসঙ্গ। 

‘নীমো’ ম্যাজিকে ভোঁকাট্টা মহাজোটের ঘুড়ি, ‘পঞ্চপাণ্ডবের’ পঞ্চবাণে পাটনা-বিজয় হাসিল

এবার রেকর্ড পরিমাণ মহিলা ভোটার (৭১ শতাংশ) এগিয়ে এসেছেন ভোটদানে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 14 November 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: দশ হাজারি চুনাও হ্যায়, দুসরি তরফ কাট্টা সরকার হ্যায়। এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরোধী জোটে ধস ডেকে আনা জয়ের মূল মন্ত্র। আর সেই নীমো (নীতীশ-মোদী) ম্যাজিকেই ভোঁকাট্টা হয়ে গেল মহাজোটের ঘুড়ি। মুখ্যমন্ত্রীর ঘোষিত ১.৩ কোটি মহিলার জন্য ১০ হাজার টাকার প্রকল্প। যার ফলে স্বাধীনতার পর থেকে এবার রেকর্ড পরিমাণ মহিলা ভোটার (৭১ শতাংশ) এগিয়ে এসেছেন ভোটদানে।

বিহারে প্রচারে এসে মোদী বলেছিলেন, কাট্টা, দুনলি, রংদারির কথা। অর্থাৎ আরজেডির আমলের বিহারের জঙ্গলরাজের প্রসঙ্গ। বিহারে জনপ্রিয় মোদীর এই কথা সাধারণের মানুষের প্রভাব ফেলেছিল। নীতীশ ও মোদীর এই যৌথ বার্তার আমজনতা ভরসা করেছে এনডিএ-র উপর। বিশেষত মহিলা ভোটাররা ১০ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতেই তাঁদের বিশ্বাস জন্মেছে ডাবল ইঞ্জিন সরকারের উপর।

সেখানে তেজস্বী যাদবের মাসে আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ধোপে টেকেনি। এছাড়াও ১২৫ ইউনিট পর্যন্ত গৃহস্থ বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার ঘোষণাও সাধারণ মানুষের দরজায় সমর্থনের কড়া নেড়েছে। বিশেষ করে এতে গ্রামীণ এলাকার মানুষের আদতে বিদ্যুৎ বিল বলে প্রায় কিছুই দিতে হবে না। কেকের উপর চেরি ফল সাজানোর মতো নীতীশ কুমারের ঘোষিত প্রবীণ নাগরিকদের (১.২ কোটি) জন্য পেনশন ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করার মধ্যে দিয়ে কাজে এসেছে।

এসব কারণে নীতীশ কুমার বার্ধক্যের কারণে অকর্মণ্য হয়ে গিয়েছেন, এই যুক্তি উড়ে গিয়েছে ফুৎকারে। বিরোধী মহাজোটের তরফে বলা হয়েছিল, নীতীশ কুমার এনডিএ-র বোঝা হয়ে গিয়েছেন। কিন্তু, মানুষের মনে নীতীশের অভিজ্ঞতা ও তাঁর প্রতি আস্থা ফের একবার প্রমাণ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে রাজ্যে বেকারি ও কর্মসংস্থান নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে লাগাতার প্রচার চালিয়েছেন, তার জবাবে মহিলাদের ১০ হাজার টাকা, ১২৫ ইউনিট পর্যন্ত বিনা পয়সায় বিদ্যুৎ এবং বয়স্কদের পেনশনের টাকা বাড়িয়ে দেওয়া কাজে এসেছে। সব মিলিয়ে এনডিএ-র পাঁচ দলের পঞ্চপাণ্ডবের জোটে যে ঐক্যবদ্ধ রূপ ধরা পড়েছে, তা মহাজোটের আন্তরিকতায় প্রকাশ পড়েনি। 


```