Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Bihar Election Result: প্রাথমিক ট্রেন্ডে সবার আগে বিজেপি, নীতীশের মুখ্যমন্ত্রিত্ব প্রশ্নের মুখে

এই ট্রেন্ড বা এই পরিসংখ্যান মামুলি নয়। বরং চূড়ান্ত ফলাফলের ধারা এটাই থাকলে বিহারে এবার নির্বাচনের পর নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী হবেন নাকি তাঁর প্রায় ২০ বছরের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের যবনিকা পাত হবে সেটাই এখন বড় প্রশ্ন উঠবে।

Bihar Election Result: প্রাথমিক ট্রেন্ডে সবার আগে বিজেপি, নীতীশের মুখ্যমন্ত্রিত্ব প্রশ্নের মুখে

বিহার নির্বাচনের ফলাফল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 November 2025 11:11

দ্য ওয়াল ব্যুরো: কে বলে গো এই প্রভাতে নেই তুমি? লোকসভা ভোটের পর বিজেপির অভ্যন্তরে বিশেষ করে সঙ্ঘ পরিবারের মধ্যে থেকে বেশ কিছুটা চাপেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এবার বিহার ভোটে সেই অমিত শাহই যেন কেল্লা ফতে করতে চলেছেন। বিহার ভোটের গণনা (Bihar Election Result 2025) শুরু হয়েছে। এখনও পর্যন্ত খুবই প্রাথমিক ট্রেন্ড বলা চলে। কিন্তু সেই ট্রেন্ডে দেখা যাচ্ছে, বিহারে একে তো এনডিএ (NDA Lead) ১৮৩টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। তার চেয়েও বড় ঘটনা হল, এনডিএ জোটের মধ্যে নীতীশ কুমারের সংযুক্ত জনতা পার্টির তুলনায় এগিয়ে রয়েছে বিজেপি। সকাল ১০টা ৫৫-র গণনা তথা ট্রেন্ডে দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে রয়েছে ৮৩টি আসনে, নীতীশ কুমারের সংযুক্ত জনতা এগিয়ে ৭৪টি আসনে।

এই ট্রেন্ড বা এই পরিসংখ্যান মামুলি নয়। বরং চূড়ান্ত ফলাফলের ধারা এটাই থাকলে বিহারে এবার নির্বাচনের পর নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী হবেন নাকি তাঁর প্রায় ২০ বছরের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের যবনিকা পাত হবে সেটাই এখন বড় প্রশ্ন উঠবে।

এবার বিহার নির্বাচনের আগে কৌশলগত ভাবে বিজেপি কোনওভাবেই বলতে চায়নি যে পুনরায় জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী নীতীশ কুমারই। নরেন্দ্র মোদী তো নয়ই, অমিত শাহকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কখনওই সোজা সাপ্টা উত্তর দেননি। খুব পীড়াপীড়ি করলে বলেছেন, মুখ্যমন্ত্রী পদে কোনও ভ্যাকেন্সি নেই।

পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপি যে জোটের মধ্যে এগিয়ে শুধু তা নয়, লোক জনশক্তি নেতা চিরাগ পাসোয়ান প্রায় পুরোপুরি বিজেপির পকেটে রয়েছেন। চিরাগ বরাবরই নীতীশ বিরোধী বলে পরিচিত। ফলে নীতীশের পরিবর্তে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করার প্রশ্নে তাঁর দল অমিত শাহর পাশে থাকবে বলেই মনে করা হচ্ছে।

এর উপরেও একটা সত্য রয়েছে। তা হল, নীতীশ কুমারের পার্টির অনেক বিধায়ক ও নেতাকে বন্ধু বানিয়ে ফেলেছে বিজেপি। প্রয়োজনে তাঁরাও পাশা বদলে দিতে পিছন থেকে সাহায্য করতে পারে বলেই অনেকের মত।

তবে কি এও ঠিক যে, নীতীশ অনেক পোড় খাওয়া নেতা। বিহারে তিনি পল্টুরাম বলে খ্যাত। বেগতিক দেখলে তিনি আবার লালু প্রসাদের সঙ্গে হাত মিলিয়ে ফেলবেন কিনা কেউ জানে না। ফলে বিহার ভোটের ফলাফলে প্রাথমিক টেন্ড্রে এনডিএ অনেকটাই এগিয়ে থাকলেও, ফল ঘোষণার পর আরও এক প্রস্ত খেলাধূলা হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


```