Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Bihar Election Result: ২টি আসনে এগিয়ে দল! এক্সিট পোলকে কি ভুল প্রমাণ করতে পারবেন পিকে

বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ জোট এবং মহাগঠবন্ধনের তীব্র লড়াইয়ের মধ্যেও প্রশান্ত কিশোরের দলকে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে অনেকেই দেখেছিলেন।

Bihar Election Result: ২টি আসনে এগিয়ে দল! এক্সিট পোলকে কি ভুল প্রমাণ করতে পারবেন পিকে

প্রশান্ত কিশোর

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 November 2025 10:36

দ্য ওয়াল ব্যুরো: পোক্তভাবে এখনও বলার সময় হয়তো আসেনি। তবে প্রাথমিক আভাসে এনডিএ-র (NDA) পাল্লা ভারী বিহারে (Bihar Election)। শেষ আপডেট বলছে, এনডিএ জোট এগিয়ে রয়েছে ১৬০টি আসনে। মহাজোট ৭৯টি আসনে। আর প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (Jan Suraaj Party) এগিয়ে রয়েছে মাত্র ৩টি আসনে। কিন্তু দলের সুপ্রিমো প্রশান্ত কিশোর (Prasant Kishore) দাবি করেছিলেন তাঁর দল হয় ১০টি আসন পাবে, নয়তো ১৫০টি! তবে এক্সিট পোল তাঁকে রেয়াত করেনি। বলা হয়েছিল তিনি ০-৩টি আসন পাবেন। এখন অনুমান, সেই ইঙ্গিতও ভুল প্রমাণ করবে জেএসপি।

এক্সিট পোলের (Exit Polls) আঁকা সব হিসেবকে আপাতত উল্টে দিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (JSP)। শুক্রবার সকাল আটটায় ভোটগণনা শুরু হতেই অল্প সময়ের ব্যবধানে দু’টি বিধানসভা কেন্দ্র -চেইনপুর ও কারগাহারে এগিয়ে গেছে নতুন দলটি। কিন্তু কিশোরের দাবি মতো যে কিছু হতে চলেছে এমন কোনও আভাসই নেই।

বিহারের বিধানসভা নির্বাচনে (Bihar Election 2025) বিজেপি-জেডিইউ জোট এবং মহাগঠবন্ধনের তীব্র লড়াইয়ের মধ্যেও প্রশান্ত কিশোরের দলকে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে অনেকেই দেখেছিলেন। কিন্তু ভোটের আগে অধিকাংশ এক্সিট পোলই দলের ঝুলিতে একটিও আসন যাবে না বলে জানিয়েছিল। কারও পূর্বাভাসে সর্বোচ্চ তিনটি আসনের উল্লেখ থাকলেও বেশিরভাগ সমীক্ষাই শূন্য বা সর্বোচ্চ দু’আসনের সম্ভাবনা দেখিয়েছিল জন সুরাজের জন্য। ভোট গণনা শুরু হওয়ার পর অনুমান করা হচ্ছে, সর্বোচ্চ ৩টি আসন না পেতে পারলেও প্রথমবার ভোটে লড়ে চমকে দেবে জন সুরাজ পার্টি (Jan Suraaj Party)।

পিকে-র জন সুরাজের প্রথমদিকের আগ্রাসী উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ হলেও ভোট গণনার শেষে কী হবে সেটাই লক্ষ্যণীয় বিষয়। ২৪৩টি আসনেই প্রার্থী দেওয়া দলটি বিহারের দুই প্রধান জোটের বাইরে নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছিল। এক্সিট পোলের পূর্বাভাসকে উপেক্ষা করে গণনার শুরুতেই দু’টি আসনে তারা এগিয়ে যাওয়ায় প্রশান্ত কিশোরের (Prasant Kishore) ভোট-পরিকল্পনার ক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা জন্ম নিয়েছে।

তবে রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় বিষয়। প্রশান্ত ডাহা ফেল করলে ও নীতীশ ফের মুখ্যমন্ত্রী হলে পিকে-র ভাবমূর্তি অবধারিত ভাবেই ধাক্কা খাবে। সেক্ষেত্রে জাতপাত দীর্ণ বিহারে পিকে-র জন সুরাজ পার্টি নন-স্টার্টার হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, তাঁর পুর্বানুমান যদি সত্যি হয়, অর্থাৎ নীতীশ যদি ২৫ অতিক্রম করতে না পারে এবং জন সুরাজ যদি ৮-১০ শতাংশ ভোটও কাটতে পারে, তাহলে জন সুরাজ আপাতত টিকে যেতে পারে।

কিন্তু বিষয়টি যদি প্রশান্ত কিশোরের পরিকল্পনা মতো না হয়, তখন তিনি কী করবেন? এর জবাব এখনও পিকে দেননি। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, প্রশান্ত কিশোরের বিশ্বাসযোগ্যতা ক্রমশ কমতে কমতে যাচ্ছে। ২০২৪ সালের লোকসভা ভোটে পিকে দাবি করেছিলেন, মোদীর নেতৃত্বে এনডিএ প্রায় ৪০০ আসন ছুঁয়ে ফেলবে। বাস্তবে তা ঘটেনি। 


```