Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Bihar Election Result: বিহারে মহাজোটে ‘বোঝা’ কংগ্রেস? প্রাথমিক প্রবণতাই হতাশার ইঙ্গিত দিচ্ছে

দু' দফায় (৬ ও ১১ নভেম্বর) হওয়া ভোটের পরে প্রথম দিকের ট্রেন্ড বলছে, মহাগঠবন্ধনের মূল সঙ্গী হয়েও কংগ্রেস তেমন লাভের মুখ দেখছে না।

Bihar Election Result: বিহারে মহাজোটে ‘বোঝা’ কংগ্রেস? প্রাথমিক প্রবণতাই হতাশার ইঙ্গিত দিচ্ছে

রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 November 2025 10:20

দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটে (Bihar Election Result) ফের ব্যর্থতার পথে কংগ্রেস (Congress)। প্রাথমিক গণনায় উঠে আসছে এমনই ইঙ্গিত। দু' দফায় (৬ ও ১১ নভেম্বর) হওয়া ভোটের পরে প্রথম দিকের ট্রেন্ড বলছে, মহাগঠবন্ধনের মূল সঙ্গী হয়েও কংগ্রেস তেমন লাভের মুখ দেখছে না।

৬১টি আসনে লড়ে এই মুহূর্তে তারা এগোচ্ছে মাত্র ১১টিতে। গতবারের তুলনায় আটটি আসন কম। ফলে জোটের সামগ্রিক জয়ের অঙ্কে কংগ্রেস যেন ‘ড্র্যাগ’ হিসেবে দাঁড়াচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের।

কোথায় দাঁড়িয়ে মহাগঠবন্ধন?

আরজেডি— ১৪৩টির মধ্যে ৫৮টিতে এগিয়ে

সিপিআই(এমএল) লিবারেশন— ২০টির মধ্যে ৩টিতে

সিপিআই— ৯টির মধ্যে ১টিতে

ভিআইপি— ১২টির মধ্যে ১টিতে

আইআইপি ও সিপিএম— একটিতেও এগিয়ে নয়

২০২০-র নির্বাচনে আরজেডি ৭৫ আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছিল। কিন্তু কংগ্রেসের দুর্বল পারফরম্যান্সে মহাগঠবন্ধন পিছিয়ে পড়ে; ৭০ আসনে লড়ে তারা জিতেছিল মাত্র ১৯টিতে। সেই সুযোগে এনডিএ সরকার গড়ে নেয়—বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩ আসন পায়।

এ বারও যদি একই ছবি ফুটে ওঠে, তবে কংগ্রেসই যে জোটের গতি কমিয়ে দিচ্ছে, তা স্পষ্ট। সব অভিযোগ উড়িয়ে কংগ্রেসের দাবি— এ সবই বিজেপির ‘ভোট চুরি’র ফল।

এনডিএ কোথায়?

বিজেপি, জেডিইউ, লোজপা (রামবিলাস), হ্যাম ও আরএলএম— এই পাঁচ দল মিলে তৈরি এনডিএ-ই শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারে বলে ইঙ্গিত মিলছে প্রাথমিক প্রবণতায়।

নিতীশের পাঁচ নম্বর ইনিংস?

রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কি পঞ্চমবারের জন্য ক্ষমতায় ফিরবেন? প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, জোট ইতিমধ্যেই ১২২-এর জাদু-সংখ্যা ছুঁয়ে ফেলেছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত এনডিএ জোট এগিয়ে রয়েছে ১৬০টি আসনে। মহাজোট ৭৯টি আসনে। আর প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি এগিয়ে রয়েছে মাত্র ৩টি আসনে। বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩। সরকার গঠনের জন্য ১২২ জন বিধায়ক প্রয়োজন। তবে জোটে বিজেপির চেয়ে এগিয়ে জেডিইউ। ব্যবধান ৭৫-৭০-এর।

এগজিট পোলেও একই চিত্র

নয়টি এগজিট পোলের সম্মিলিত পূর্বাভাসে—

এনডিএ: প্রায় ১৪৭

মহাগঠবন্ধন: প্রায় ৯০

আরজেডি: ৫৭–৬৯ (গতবার ৭৫)

কংগ্রেস: ১৪ (গতবার ১৯)

জন সুরাজ (প্রশান্ত কিশোর): ১টি

অর্থাৎ, মহাগঠবন্ধনের প্রধান সঙ্গী আরজেডি কিছুটা হলেও লড়াই ধরে রাখলেও, কংগ্রেসের দুর্বলতা শেষ পর্যন্ত পুরো জোটের সম্ভাবনাকেই টেনে নামাচ্ছে।


```