Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Bihar Election Result: বিহারে গণনা চলছে, এক্সিট পোল কাকে কত আসন দিয়েছিল, দেখুন এক ঝলকে

একবার দেখে নেওয়া যাক বিহার বিধানসভা নির্বাচনে এক্সিট পোল (Bihar Exit Poll 2025) কাকে কত আসন দিয়েছিল। 

Bihar Election Result: বিহারে গণনা চলছে, এক্সিট পোল কাকে কত আসন দিয়েছিল, দেখুন এক ঝলকে

গ্রাফিক্স - দ্য ওয়াল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 November 2025 08:30

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election 2025) গণনা শুরু হয়ে গিয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে, তার পর খোলা হবে ভোটিং মেশিন। গণনা প্রক্রিয়ায় অযথা কোনও দেরি না হলে বা বিঘ্ন না ঘটলে মোটামুটি ভাবে সকাল ১১ টা নাগাদ ট্রেন্ড অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত ফলাফল (Bihar Election Result 2025) জানতে আরও সময় লাগবে। তার আগে আরও একবার দেখে নেওয়া যাক এক্সিট পোল (Bihar Exit Poll 2025) কাকে কত আসন দিয়েছিল।  

১) অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী নীতীশ কুমার (Nitish Kumar)–বিজেপির এনডিএ (NDA) জোট ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

২) অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দেখা গেছে, তেজস্বী যাদবের আরজেডি এককভাবে সবচেয়ে বড় দল হতে পারে (৬৭–৭৬ আসন)।

৩) এনডিএর মোট আসন সম্ভাবনা: সব এক্সিট পোলের গড় হিসেবে এনডিএ পেতে পারে প্রায় ১৫০–১৬০টি আসন, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। 

মহাগঠবন্ধনের ফলাফল: তেজস্বী যাদব–কংগ্রেসের মহাজোট পেতে পারে *৮০–১১০টি আসন*।

৪. অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বিশ্লেষণ:

আরজেডি: ৬৭–৭৬ আসন
জেডিইউ: ৫৬–৬২ আসন
বিজেপি: ৫০–৫৬ আসন
কংগ্রেস: ১৭–২১ আসন

৫. টুডেজ চাণক্যর সমীক্ষা:

বিজেপি+ : ১৬০ ± ১২ আসন
আরজেডি+ : ৭৭ ± ১২ আসন
অন্যান্য : ৬ ± ৩ আসন

৬. দৈনিক ভাস্কর সমীক্ষা:

এনডিএ: ১৪৫–১৬০ আসন
মহাগঠবন্ধন: ৭৩–৯১ আসন

৭. ম্যাট্রিজ সমীক্ষা:

এনডিএ: ১৪৭–১৬৭ আসন
মহাজোট: ৭০–৯০ আসন

৮. পিপলস ইনসাইট সমীক্ষা:

এনডিএ: ১৩৩–১৪৮ আসন
মহাজোট: ৮৭–১০২ আসন

৯. পিপলস পালস সমীক্ষা:

এনডিএ: ১৩৩–১৫৯ আসন
মহাজোট: ৭৫–১০১ আসন

১০. জন সুরাজ পার্টির পারফরম্যান্স: প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি অধিকাংশ এক্সিট পোলে শূন্য বা সর্বোচ্চ ১–২ আসনে সীমাবদ্ধ।

১১. মুখ্যমন্ত্রী পদে পছন্দ: অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা মতে ৩৪% ভোটার তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, নীতীশ কুমারকে চান ২২%।


```