Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুম্বইয়ে ধুন্ধুমার কাণ্ড! গুলি চালানোর অভিযোগে গ্রেফতার অভিনেতা কমল আর খান

আন্ধেরির ওশিওয়ারায় গুলি চালানোর অভিযোগে গ্রেফতার অভিনেতা কমল আর খান।

মুম্বইয়ে ধুন্ধুমার কাণ্ড! গুলি চালানোর অভিযোগে গ্রেফতার অভিনেতা কমল আর খান

কমল আর খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 January 2026 11:23

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা ও স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান (Kamal R Khan), যাঁকে অনেকেই কেআরকে (KRK Arrested) নামে চেনেন, ফের বিতর্কের কেন্দ্রে। মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা এলাকার একটি আবাসনে গুলি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ১৮ জানুয়ারি, শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিনেতাকে হেফাজতে নেওয়া হয় (Kamal R Khan firing case)।

১৮ জানুয়ারি, রবিবার আচমকাই ওশিওয়ারা এলাকার একটি আবাসনে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য। পরে জানা যায়, নিজের ঘর থেকেই গুলি চালিয়েছিলেন কমল আর খান। ঘটনার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে অভিনেতা দাবি করেন, তিনি বন্দুক পরিষ্কার করছিলেন এবং তার কার্যকারিতা পরীক্ষা করতেই গুলি চালান। তাঁর কথায়, কাউকে আঘাত করা বা ক্ষতি করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।

পুলিশকে কেআরকে আরও জানান, বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে তিনি বন্দুকটি চালিয়েছিলেন। তাঁর ধারণা ছিল, গুলিটি গাছে গিয়ে লাগবে। তবে বাতাসের কারণে গুলির দিক বদলে গিয়ে তা পাশের একটি আবাসনে আঘাত করে। উল্লেখযোগ্যভাবে, যে বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল, সেটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত বলেই জানা গিয়েছে।

যে আবাসনে গুলি গিয়ে লাগে, সেখানে দ্বিতীয় তলায় থাকেন লেখক ও পরিচালক নীরজ কুমার মিশ্র। চতুর্থ তলায় বসবাস করেন মডেল প্রতীক বৈধ। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি। তবে এমন আকস্মিক ঘটনায় আবাসনের বাসিন্দারা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পর থেকেই কমল আর খানের বাড়ির আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মধ্যবিত্ত পরিবারের মানুষ হওয়ায়, এমন ঘটনার অভিজ্ঞতায় তাঁরা বেশ থতমত খেয়েছেন বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ।


```