Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ে নাইসাকে ট্রোল করলে গাড়ি দিয়ে পিষে দেবেন কাজল, রেগে বললেন, 'খারাপ মন্তব্য করে...'

তিনি শুধু 'ডিডিএলজে'-র সিমরন নন, 'মা'ও। আর এই পরিচয়টা এখন তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অভিনেত্রী কাজল আজ ৩৪ বছরেরও বেশি সময় ধরে বলিউডের অংশ। 

মেয়ে নাইসাকে ট্রোল করলে গাড়ি দিয়ে পিষে দেবেন কাজল, রেগে বললেন, 'খারাপ মন্তব্য করে...'

কাজল ও নিশা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 20 June 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো: তিনি শুধু 'ডিডিএলজে'-র সিমরন নন, 'মা'ও। আর এই পরিচয়টা এখন তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অভিনেত্রী কাজল আজ ৩৪ বছরেরও বেশি সময় ধরে বলিউডের অংশ। শুরুর দিন থেকে তিনি দেখেছেন খ্যাতির উজ্জ্বল আলো, আবার মুখোমুখি হয়েছেন কটাক্ষের কাঁটা ছোড়াও। কিন্তু আজ, তাঁর সামনে আরেকটা প্রশ্ন—একজন মা হিসেবে কীভাবে সামলান সেই কাঁটা, যখন সেটা বিঁধে তাঁর মেয়ের গায়ে?

২২ বছরের নিসা দেবগন এখনও বলিউডে সেভাবে আত্মপ্রকাশ করেননি। কিছু মডেলিং করেছেন বটে, কিন্তু তাতেই তিনি 'ট্রেন্ডিং টার্গেট'। কাজল-অজয় দেবগনের মেয়ে বলেই সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের ঢেউ তাঁকে বারবার ভাসিয়ে নিয়ে যায়। এই প্রসঙ্গে নিজের নতুন ছবি ‘মা’-র প্রচারে এক সাক্ষাৎকারে কাজল জানালেন, মেয়ে নাইসাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমারই।

“আমি আগে ইলা ছিলাম”—বললেন কাজল, ইঙ্গিত করলেন ‘হেলিকপ্টার ইলা’-র সেই কঠোর মায়ের চরিত্রের দিকে—“কিন্তু এখন অনেক শান্ত। এখন কুল মা। তবে হ্যাঁ, আমি খুব প্রোটেক্টিভ।”

যখন মেয়ে অনলাইন ট্রোলের মুখে পড়ে, কাজল তখন কী করেন? তিনি বলেন, “আমি নিসাকে বলি, ৯৯৯টা ভাল কথা আছে, আর মাত্র একটা বাজে কথা। আর জানো তো? যারা বাজে কথা বলে, তারা আসলেই কেউ নয়—হয়তো ফেক প্রোফাইল। মন দিও না ওদিকে। শুধু আশীর্বাদগুলোকে গুনে দেখো।”

তবে রাগ হয় না? মা হয়ে মনের মধ্যে কি কখনও একটুও রেগে যান না? জবাবে কাজল রসিকতা মিশিয়ে বলেন, “আমি বলি, আমার গাড়ির সামনে এসো না যেন। নইলে তোমার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেব!”

মেয়ের জন্য এমন মমতা, আবার এমন হিউমার—এটাই কাজল। নিসা যদিও এখনই বলিউডে আসছেন না বলে জানানো হয়েছিল আগেই, তবে সম্প্রতি তিনি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছেন। কাজলের কথায় ইঙ্গিত, হয়তো ভবিষ্যতে মেয়ে-ও পা রাখবেন রূপোলি পর্দায়।

এদিকে কাজলও ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মা’-র মুক্তির অপেক্ষায়। ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রণিত রায় ও ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিচালনায় বিশাল ফুরিয়া।


```