Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ধর্ষণ মামলায় গ্রেফতার, অভিযোগকারিণীকে বিয়ে করতে পারেন নোবেল! অনুমতি দিল আদালত

জানা গিয়েছে, এ দিন আদালতে উপস্থিত ছিলেন নোবেল ও সেই নারী। সেখানেই নোবেলের অক্ষ আদালতে লিখিতভাবে বিয়ে করার জন্য অনুমতি চাওয়া হয়।

ধর্ষণ মামলায় গ্রেফতার, অভিযোগকারিণীকে বিয়ে করতে পারেন নোবেল! অনুমতি দিল আদালত

বাংলাদেশি গায়ক নোবেল

শেষ আপডেট: 19 June 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগেই ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের চর্চিত গায়ক মইনুল আহসান নোবেল। অভিযোগকারিণীকে নিজের স্ত্রী হিসেবে দাবি করলেও প্রমাণ সাপেক্ষে কোনও কাবিলনামা আদালতে পেশ করতে পারেননি গায়ক। 

সে সময় মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন প্রথম আলোকে বলেছিলেন, 'ওই নারীর সঙ্গে নোবেলের মৌখিকভাবে বিয়ে পড়ানোর একটি ঘটনা রয়েছে; কিন্তু বিয়ের কোনো রেজিস্ট্রি কাবিলনামা নেই।’ এবার নোবেলকে সেই নারীকে আইনত বিয়ে করার অনুমতি দিয়েছে আদালত।

 

জানা গিয়েছে, এ দিন আদালতে উপস্থিত ছিলেন নোবেল ও সেই নারী। সেখানেই নোবেলের অক্ষ আদালতে লিখিতভাবে বিয়ে করার জন্য অনুমতি চাওয়া হয়। এরপরেই ব্যাপারটি বিবেচনা করে আদালত। বিয়ের ব্যাপারে যদি অভিযোগকারিণীর সম্মতি থাকে তবে সেক্ষেত্রে নোবেল বিয়ে করতে পারে বলে জানিয়ে দেয় আদালত।

মাস খানেক আগে নোবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। ডেমরা থানার পুলিশ আদালতকে লিখিতভাবে জানিয়েছিল, সাত বছর আগে সমাজমাধ্যমে এক নারীর সঙ্গে আলাপ হয় গায়কের।  গত বছরের ১২ নভেম্বর ডেমরায় নোবেলের স্টুডিও দেখানোর জন্য ওই নারীকে ডেকে নিয়ে যাওয়া হয়। রাত আটটার দিকে সেই নারী বেরিয়ে যেতে চাইলে নোবেল তাঁকে আটকে দেন। ফোন কেড়ে নিয়ে পরে ভেঙে ফেলা হয়। অভিযোগ, এরপর থেকে সেই বাড়িতেই সেই নারীকে আটকে রেখে নিয়মিত ধর্ষণ করেন নোবেল। ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। কিছু দিন আগে এরকমই এক ভিডিও ফাঁস হয়ে যায় সমাজমাধ্যমে। নজরে আসে সেই নারীর বাবা-মায়ের। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। নোবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যদিও নোবেলের দাবি, সেই নারী তাঁর স্ত্রী। 
 


```