Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পশুদের মতো করবেন না!’ ভিড় বেপরোয়া হতেই মাঝপথে গোয়ালিয়রের কনসার্ট ছাড়লেন কৈলাস খের

দর্শকদের একাংশ উত্তেজনায় ব্যারিকেড টপকে মঞ্চের দিকে ছুটে আসতে শুরু করেন, শিল্পীকে আরও কাছ থেকে দেখার জন্য। হঠাৎ এই পরিস্থিতিতে কিছুটা হতচকিত হয়ে পড়েন কৈলাস খের।

‘পশুদের মতো করবেন না!’ ভিড় বেপরোয়া হতেই মাঝপথে গোয়ালিয়রের কনসার্ট ছাড়লেন কৈলাস খের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 December 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জনপ্রিয় গায়ক কৈলাস খেরের কনসার্ট ছিল (Kailash Kher Gwalior concert)। শো চলাকালীন ভিড়ের বেপরোয়া আচরণ ঘিরে চাঞ্চল্য (Gwalior concert chaos) ছড়াতে কনসার্ট মাঝপথেই বন্ধ করে মঞ্চ ছেড়ে চলে যান শিল্পী (Kailash Kher Gwalior concert stopped)। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Kailash Kher viral video)।

‘তেরি দিওয়ানি’, ‘সাইয়াঁ’, ‘তৌবা তৌবা’, ‘চাঁদন মেঁ’-এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত কৈলাস খের গোয়ালিয়রে এসেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী (Atal Bihari Vajpayee 101th birth anniversary উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গান পরিবেশন করতে। গোয়ালিয়র 'ব্যবসা মেলা ময়দানে' আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ‘গোয়ালিয়র গৌরব দিবস’ ও ‘তবলা দিবস’-এর অংশ।

প্রথমে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছিলেন কৈলাস খেরের গান। কিন্তু কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। দর্শকদের একাংশ উত্তেজনায় ব্যারিকেড টপকে মঞ্চের দিকে ছুটে আসতে শুরু করেন (Unruly Crowd), শিল্পীকে আরও কাছ থেকে দেখার জন্য। হঠাৎ এই পরিস্থিতিতে কিছুটা হতচকিত হয়ে পড়েন কৈলাস খের।

পরিস্থিতি সামাল দিতে সরাসরি দর্শকদের উদ্দেশে কথা বলেন তিনি। মাইক্রোফোন হাতে ভিড়কে শান্ত করার চেষ্টা করে কৈলাস খের বলেন, “আমরা আপনাদের প্রশংসা করছিলাম আর আপনারা এ রকম 'জন্তুসুলভ' আচরণ করছেন। দয়া করে এমন করবেন না। যদি কেউ আমাদের ইনস্ট্রুমেন্টস বা স্টেজের সরঞ্জামের কাছে আসেন, তাহলে আমরা শো বন্ধ করে দেব।”

তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত মঞ্চ ছেড়ে চলে যান গায়ক। যাওয়ার আগে দর্শকদের উদ্দেশে খানিক ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই তিনি বলেন, “আপনাদের আমি প্রণাম জানাচ্ছি।”

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই গোয়ালিয়রে পারফর্ম করার বিষয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কৈলাস খের। ‘গোয়ালিয়র গৌরব দিবস’ এবং ‘তবলা দিবস’-এর কথা উল্লেখ করে তিনি লেখেন, “Gwalior, lets turn the city into a festival tonight.” অর্থাৎ, 'গোয়ালিয়র, চলুন এই শহরকে আজ রাতে উৎসব মুখরিত করে তুলি।'

তবে কনসার্ট চলাকালীন এই অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আলাদা করে কোনও প্রতিক্রিয়া দেননি কৈলাস খের।


```