Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'কাচা বাদামের' তালে মঞ্চ মাতালেন মাধুরী দীক্ষিত! রীতেশও কম যান না, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: উরফি জাভেদ থেকে কিলি পল, বাংলার ‘কাচা চাদাম’ গানের তালে তাল মেলাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের বাঁধা এই গানে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন, এখন তাঁকে সকলেই চেনেন (Kacha Bad

'কাচা বাদামের' তালে মঞ্চ মাতালেন মাধুরী দীক্ষিত! রীতেশও কম যান না, দেখুন ভিডিও

শেষ আপডেট: 5 April 2022 14:35

দ্য ওয়াল ব্যুরো: উরফি জাভেদ থেকে কিলি পল, বাংলার ‘কাচা চাদাম’ গানের তালে তাল মেলাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের বাঁধা এই গানে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন, এখন তাঁকে সকলেই চেনেন (Kacha Badam)। এবার ভুবনের ভাইরাল সেই গানে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), রীতেশ দেশমুখও (Ritesh Deshmukh)।

আরও পড়ুন: দেশে সবচেয়ে উঁচু হাসপাতাল তৈরি করছে রাজস্থান সরকার, তুলনা প্যাটেলের মূর্তির সঙ্গে

বলি তারকাদের মধ্যে প্রথম থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘কাচা বাদাম’। সম্প্রতি মাধুরী দীক্ষিত নিজের ইনস্টাগ্রামে ‘কাচা বাদাম’ নাচের ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে রীতেশ দেশমুখের সঙ্গে ভাইরাল এই গানের তালে কোমর দোলাচ্ছেন বলিউড ডিভা।

ভিডিওটি পোস্ট করে মাধুরী দীক্ষিত রীতেশ দেশমুখের উদ্দেশে লিখেছেন, দারুণ মজা হয়েছে, বলো? আমার সঙ্গে নাচে যোগ দেওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ।

বীরভূমের গ্রামের রাস্তায় কাচা বাদাম বিক্রি করেই দিন কাটাতেন ভুবন বাদ্যকর। বাদাম বেচার জন্য নিজের মতো করে গান বেঁধেছিলেন। সে গানে সুরও বসিয়েছিলেন নিজেই। পথচলতি লোকজন গান শুনে আকৃষ্ট হয়ে বাদাম কিনতে আসবেন, এটুকুই ছিল উদ্দেশ্য। কিন্তু না, প্রত্যাশার পারদ ছাপিয়ে গেছে ভুবনের গান। দেশ-বিদেশে সে গান এখন লোকের মুখে মুখে ফেরে। ভাষার দূরত্ব তুচ্ছ করে সকলেই ভুবনের গানে কোমর দুলিয়েছেন। পরিচিতি বেড়েছে, ভুবন ডাক পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে। অনেকে অনেকরকম ভাবে তাঁকে সম্মান দিয়েছেন, অর্থসাহায্যও করেছেন, করেছেন তাঁর গানের কদর। মাধুরী দীক্ষিতও তাঁর গানে মঞ্চ মাতিয়ে দিলেন।


```