Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

১৭ বছর পর একসঙ্গে ‘খান ব্রাদার্স’! ‘এক দিন’ ছবিতে টাকা ঢালবেন আমির-মনসুর

অপেক্ষার অবসান! প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন জুনায়েদ খান ও সাই পল্লবী, আর তাঁদের একসঙ্গে দেখা যাবে আসন্ন ছবি ‘এক দিন’-এ। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে এই বহুল প্রতীক্ষিত ছবির মুক্তির দিন—৭ নভেম্বর, ২০২৫।

১৭ বছর পর একসঙ্গে ‘খান ব্রাদার্স’! ‘এক দিন’ ছবিতে টাকা ঢালবেন আমির-মনসুর

জুনায়েদ-সাই। আমির-মনসুর ।

শেষ আপডেট: 8 July 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান! প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন জুনায়েদ খান ও সাই পল্লবী, আর তাঁদের একসঙ্গে দেখা যাবে আসন্ন ছবি ‘এক দিন’-এ। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে এই বহুল প্রতীক্ষিত ছবির মুক্তির দিন—৭ নভেম্বর, ২০২৫। শুরুতে শোনা গিয়েছিল ভালোবাসার দিনে মুক্তি পাবে এই ছবি, তবে এখন প্রযোজক সংস্থা নিশ্চিত করেছে নতুন দিন।

এই ছবির মধ্যে দিয়ে বলিউডে প্রথমবারের মতো কাজ করতে চলেছন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী ও মঞ্চাভিনয় থেকে উঠে আসা আমিরপুত্র জুনায়েদ খান। জুনায়েদ, যিনি এর আগে ‘মহারাজ’ নামের একটি ওটিটি প্রজেক্টে অভিনয় করেছেন এবং বড় পর্দায় অভিষেক ঘটেছে ‘লাভিয়াপা’তে। খুশি কাপুরের বিপরীতে অভিনয় করেছিল তিনি। এবার একেবারে অন্যরকম এক আবেগঘন চরিত্রে ধরা দেবেন ‘এক দিন’ ছবিতে।

ছবির মূল আকর্ষণ শুধু এই নতুন জুটিই নয়—আরও বড় চমক হল আমির খান এবং মনসুর খানের বহুদিন পর একসঙ্গে কাজ করতে চলেছেন। দীর্ঘ ১৭ বছর পর তাঁরা একসঙ্গে ফিরছেন প্রযোজক এবং সহ-প্রযোজক হিসেবে। ‘এক দিন’ পরিচালনা করছেন সুনীল পাণ্ডে, যিনি এই গল্পকে পরিণত করেছেন।

গল্পটি আবর্তিত হয়েছে দুই অচেনা মানুষের এক দিনের সাক্ষাৎকে ঘিরে, যা তাঁদের জীবনে স্থায়ী ছাপ ফেলে যায়। ভালবাসা, ভাগ্য ও সম্পর্কের জটিলতাকে ঘিরেই এগিয়ে যায় ছবির কাহিনি।

সাই পল্লবী, যিনি নিজের স্বাভাবিক অভিনয় আর পর্দায় প্রাণবন্ত উপস্থিতির জন্য পরিচিত, শেষবার দেখা গিয়েছিল ‘গার্গী’-তে। তিনি এখন ব্যস্ত নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত ‘রামায়ণ’ প্রজেক্টে, যেখানে তিনি সীতা চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, যশ ও সানি দেওলের সঙ্গে। তবে ‘এক দিন’ হবে তাঁর বলিউডে পূর্ণদৈর্ঘ্য অভিষেক।

এই ছবিটি যে দর্শকদের আবেগের এক নতুন জগতে নিয়ে যাবে, আশা নির্মাতাদের। একদিনের একটি সাক্ষাৎ কীভাবে বদলে দিতে পারে দু’টি জীবনের গতিপথ—তা জানতে অপেক্ষা করতে হবে ৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত। ‘এক দিন’ শুধু এক প্রেমের গল্প নয়, এটি সময়, অনুভব ও জীবনের এক সংবেদনশীল উপাখ্যান।


```