Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

২৬-এর নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস তৃণা সাহা? অবস্থান স্পষ্ট করলেন নায়িকা

এই মুহূর্তে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা সাহা। ধারাবাহিকটি বেঙ্গল টপার—টিআরপিতে শীর্ষে। বহু বছর ধরেই ধারাবাহিকে তিনি পরিচিত মুখ, টেলিভিশনের দর্শকমহলে রয়েছে আলাদা জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাই কি এবার কাজে লাগাতে চাইছে তৃণমূল?

২৬-এর নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস তৃণা সাহা? অবস্থান স্পষ্ট করলেন নায়িকা

তৃণা সাহা

শেষ আপডেট: 8 July 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-এ বিধানসভা নির্বাচন। ২১-এর মতো আগামী বছরেও সিনেপাড়া থেকে একঝাঁক মুখকে কি দেখা যাবে প্রার্থী তালিকায়? যত দিন এগচ্ছে ততই যেন সেই জল্পনা হচ্ছে জোরাল। সেই তালিকায় উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার নামও। গুঞ্জন আরও জোরদার হয়েছে কারণ শাসক দলের নানা অনুষ্ঠানে আগেও তৃণার উপস্থিতি দেখা গিয়েছে। এমনকি তাঁর বিয়েতেও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনৈতিক মহল মনে করছে, জনপ্রিয়তার বিচারে তৃণা হতে পারেন ‘ভোট বৈতরণীর’ অন্যতম সম্ভাব্য যাত্রী।

এই মুহূর্তে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা সাহা। ধারাবাহিকটি বেঙ্গল টপার—টিআরপিতে শীর্ষে। বহু বছর ধরেই ধারাবাহিকে তিনি পরিচিত মুখ, টেলিভিশনের দর্শকমহলে রয়েছে আলাদা জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাই কি এবার কাজে লাগাতে চাইছে তৃণমূল?

তবে এই জল্পনা নিয়ে মুখ খুললেন তৃণা নিজেই। জানিয়ে দিলেন, আপাতত রাজনীতিতে আসার কোনও ইচ্ছেই তাঁর নেই। দ্য ওয়ালকে অভিনেত্রী বলেন,  “আপনারাও জানেন, আমি একজন স্ট্যামারার (তোতলামি রয়েছে)। সেটা সামলে অভিনয় করি, প্রতিদিন চেষ্টা করি আরও ভালো করার। সেখানে একটা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। আর তা ছাড়া এই মুহূর্তে আমার হাতে এত কাজ। আপাতত অভিনয়কেই শান দিতে চাই আমি। ”

এই মুহূর্তে একাধিক ধারাবাহিক ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট নিয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী। ফলে অভিনয় আর প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে সামলানো যে সহজ নয়, সেটা নিজেই স্পষ্ট করে দিলেন তৃণা।

২০২১ সালে স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েছিলেন তৃণা সাহা। ২০২১ এও শোনা যায়, তিনি নাকি খড়দহের প্রার্থী হবেন, তবে তা হননি। তাই তৃণার না বলার পরেও থেমে নেই গুঞ্জন। টলিপাড়ার অন্দরমহল বলছে, রাজনীতিতে তারকা আসাটা এখন নতুন কিছু নয়। ফলে সামনে বিধানসভা ভোটে একাধিক চেনা মুখ যে তালিকায় থাকবেন, তা বলাই বাহুল্য।


```