Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শেষ হয়েছে পথচলা! দিব্যজ্যোতির সঙ্গে সত্যিই কি প্রেম ছিল? অকপট স্বস্তিকা

ধারাবাহিক শেষ হতেই দু’জনের জীবন গতি নিয়েছে আলাদা পথ। দিব্যজ্যোতি আপাতত ব্যস্ত তাঁর অভিনয় জীবনের নতুন অধ্যায় নিয়ে।

শেষ হয়েছে পথচলা! দিব্যজ্যোতির সঙ্গে সত্যিই কি প্রেম ছিল? অকপট স্বস্তিকা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 December 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: সাড়ে তিন বছরের জার্নি শেষে ২০২৫ সালের নভেম্বরের থামে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। শেষ পর্ব সম্প্রচারের সঙ্গে সঙ্গেই দর্শকের মনে জমে থাকা আবেগের ঢেউও যেন আছড়ে পড়ে। এই ধারাবাহিকই স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্তকে পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে। পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে, ক্যামেরার বাইরে তাঁদের সম্পর্ক নিয়েও শুরু হয়েছিল জোর চর্চা।

ধারাবাহিক শেষ হতেই দু’জনের জীবন গতি নিয়েছে আলাদা পথ। দিব্যজ্যোতি আপাতত ব্যস্ত তাঁর অভিনয় জীবনের নতুন অধ্যায় নিয়ে। বড় পর্দায় প্রথম কাজ ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই ছবিতে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে তাঁকে দেখা যাবে—একেবারে ভিন্ন রূপে, ভিন্ন প্রস্তুতিতে। অন্যদিকে স্বস্তিকা নিয়েছেন বিরতি। টানা

তবে কাজের বাইরে যে বিষয় বারবার আলোচনায় এসেছে, তা হল তাঁদের ব্যক্তিগত সম্পর্ক। সত্যিই কি তাঁদের প্রেম ছিল? স্বস্তিকা মানতে চাননি। তাঁর কথায়, কে বা কারা এই সব কথা ছড়ায়, তা তিনি নিজেও জানেন না। একসঙ্গে অ্যাওয়ার্ড শো-এ যাওয়া, ডিনার, হ্যাংআউট থেকেই গুঞ্জন ছড়িয়েছে বলে অনুমান তাঁর।

ভক্তদের চোখ এড়ায়নি সম্পর্কের ওঠানামাও। এক সময় সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছিলেন। তখনই জল্পনা আরও জোরালো হয়—মন কষাকষি কি সত্যিই হয়েছিল? শোনা যায়, কিছু অভিমান ছিল বটে, কিন্তু তা বড় আকার নেয়নি। দু’জনেই বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেন।

এই প্রসঙ্গে দিব্যজ্যোতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, একই জায়গায় থাকলে যেমন দুটো বাসনের ধাক্কা লাগে, তেমনই সম্পর্কেও মতের অমিল হওয়া স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের গুঞ্জন আজ ফিকে। তবু মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসেন তাঁরা। নস্টালজিয়ায় ডুব দিতে কে না ভালবাসেন!


```