Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সৃজিতের গৌরাঙ্গ হতে ন্যাড়া হলেন দিব্যজ্যোতি, ৯০'জ মহাপ্রভু এবার নিত্যানন্দ, সামনে এল ফার্স্টলুক

যিশুর চেহারার ছাপ অনেকটাই দিব্যর মধ্যে রয়েছে। তাই আরওই যিশুকে বেছে নেওয়া।

সৃজিতের গৌরাঙ্গ হতে ন্যাড়া হলেন দিব্যজ্যোতি, ৯০'জ মহাপ্রভু এবার নিত্যানন্দ, সামনে এল ফার্স্টলুক

অতীতের মহাপ্রভু নতুন মহাপ্রভুর সঙ্গে

শেষ আপডেট: 13 June 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের শেষভাগে বাঙালি দর্শক দুপুর হলেই ভাতের থালা হাতে বসে পড়ত কলকাতা দূরদর্শনের সামনে। ছোট পর্দায় আবির্ভূত হতেন শ্রীচৈতন্য। দেবাংশু সেনগুপ্তর 'মহাপ্রভু' সিরিয়াল দিয়েই অভিনয় জগতে অভিষেক হয় যিশু সেনগুপ্তর। এক সিরিয়ালেই স্টার হয়ে যান যিশু। তাঁর অপাপবিদ্ধ মুখশ্রী প্রতিটি দর্শকের মনে শান্তির জল ছিটিয়ে দিত গ্রীষ্মের প্রখর দুপুরে। এবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) শুরু করেছেন চৈতন্য জীবন নির্ভর ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' র শ্যুটিং। ছবিতে নিমাইয়ের ভূমিকায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। আবার এই ছবিতেই যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) করছেন নিমাই সঙ্গী নিত্যানন্দর ভূমিকায়।

Srijit Mukherji | How Bengali Television Actor Dibyojyoti Dutta Preparing  Himself As Shri Chaitanya In Srijit Mukherji's Loho Gouranger Naam Re Movie  dgtl - Anandabazar

REL

আজ সকালেই সৃজিত মুখোপাধ্যায়কে দ্য ওয়াল থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন 'যিশু নিত্যানন্দর চরিত্র করছে। গৌর-নিতাই তো যুগেযুগে আইকনিক জুটি। এবার দিব্যজ্যোতি আর যিশু জুটি। যিশু একসময় মহাপ্রভু হয়েছিল। যিশুর চেহারার ছাপ অনেকটাই দিব্যর মধ্যে রয়েছে। তাই আরওই যিশুকে বেছে নেওয়া।' এই বলেই পরিচালক আজকের শ্যুটিং পর্বে ঢুকে গেলেন।

তবে সূত্র মারফত জানা যাচ্ছে, যিশুকেই নাকি প্রথমে সৃজিত শ্রীচৈতন্য চরিত্রের জন্য অফার করেছিলেন। দিব্যর পর পরিণত চৈতন্য, যিশু হতেন। কারণ দু'জনের মুখেও রয়েছে ভীষণ মিল। কিন্তু যিশু আর চৈতন্য সাজতে চাননি। নিজের অতীত ইমেজে আর ডুব দিতে চাননি অভিনেতা। বরং তিনি বেছে নেন নিত্যানন্দর চরিত্রটি। কারণ সৃজিতের হাত ধরেই কয়েক বছর আগে যিশু করেন 'এক যে আছে রাজা'র মতো পিরিয়ড ছবি।

আসলে, সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে তিনটি সময়কাল এক সুতোয় বেঁধে তুলে ধরা হবে। শ্রীচৈতন্যর সময়কাল, নটী বিনোদিনী-গিরিশ ঘোষের সময় কাল এবং বর্তমান সময় এক সুতোয় বাঁধা পড়বে। ছবির ফার্স্ট লুকেও ফুটে উঠেছে সেই আভাস। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবিতে নটী বিনোদিনী। নটী বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল 'চৈতন্যলীলা' থিয়েটার। ব্রাত্য বসু সাজছেন গিরিশ ঘোষ। অন্যদিকে, ছবির মধ্যেও একটি ছবি হতে দেখা যাবে। সেই ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। পেশার খাতিরে সেও সাজবে শ্রী চৈতন্য। আর তাই ইন্দ্রনীলেরও 'চৈতন্য' লুকই প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। লক্ষ্মীপ্রিয়া রূপে ছোট পর্দার পরিচিত মুখ আরাত্রিকা মাইতি আর অলোকানন্দা গুহ বিষ্ণুপ্রিয়া।

May be an image of 2 people and temple


এদিকে দ্য ওয়ালকে নিমাই দিব্যজ্যোতি জানালেন তিনি গতকাল সত্যিসত্যি ন্যাড়া হয়েছেন। কোনও রকম মেকআপে নয় এমন একটি ঐতিহাসিক চরিত্র করতে সত্যি ন্যাড়া হয়ে গেছেন তরুণ হিরো। অন্য চরিত্রের কথা তিনি ভাবছেনই না। দিব্য ন্যাড়া হবার পর সৃজিতের নিমাই সাজে সেজে ওঠেন এবং তাঁর সঙ্গেই সামনে আসে নিত্যানন্দর ফার্স্টলুক। দু'জনের সেই ছবি সৃজিত মুখোপাধ্যায় আজ সকালে ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। এই ফার্স্টলুক ছবি ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। নাইন্টিজ মহাপ্রভু এখনকার মহাপ্রভুর পাশে থাকায় আরও নতুন মাত্রা যোগ করেছে।


```