Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বিচারব্যবস্থাকে অসম্মান? 'Jolly LLB 3'-এর জন্য অক্ষয়-আরশাদকে সমন আদালতের

বিচারব্যবস্থাকে অসম্মান করার অভিযোগে 'জলি এলএলবি ৩'-এর অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং পরিচালক সুভাষ কাপুরকে সমন পাঠাল পুনের আদালত।

 

বিচারব্যবস্থাকে অসম্মান? 'Jolly LLB 3'-এর জন্য অক্ষয়-আরশাদকে সমন আদালতের

'জলি এলএলবি ৩'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 August 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ছবি 'জলি এলএলবি ৩'-এর নির্মাতারা নতুন বিতর্কে জড়ালেন। অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং পরিচালক সুভাষ কাপুরকে পুনের একটি দেওয়ানি আদালত সমন পাঠিয়েছে বিচারব্যবস্থাকে অসম্মান করার অভিযোগে। আইনজীবী ওয়াজেদ রহিম খানের করা পিটিশনের ভিত্তিতেই এই পদক্ষেপ। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনজনকে ২৮ অক্টোবর সকাল ১১টায় ব্যক্তিগতভাবে হাজির হতে হবে।

আইনজীবী ওয়াজেদ রহিম খানের দাবি, 'জলি এলএলবি ৩' আদালতের কার্যপ্রণালী এবং আইন পেশাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছে। বিশেষ করে এক দৃশ্যে বিচারকদের ‘মামা’ বলে সম্বোধন করা হয়েছে, যা ওয়াজেদের মতে অসম্মানজনক। তিনি এএনআই-কে বলেন, “আইনজীবী এবং বিচারপতিদের সম্মান থাকা উচিত। ছবিতে যে ভাবে দেখানো হয়েছে, তা সম্পূর্ণ ভুল। তাই আমি আদালতের দ্বারস্থ হয়েছি।”

২০২৪ সালে মুক্তি পাওয়া ছবির প্রথম টিজারেই এই অভিযোগ ওঠে। টিজারে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির চরিত্রের সংঘাতের ঝলক দেখানো হয়েছিল, যা নিয়েই আপত্তি জানান ওয়াজেদ।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'জলি এলএলবি' সিরিজের প্রথম ছবি, যেখানে মূল ভূমিকায় ছিলেন আরশাদ। মাত্র ১০ কোটি টাকার বাজেটে ছবিটি বক্স অফিসে ৫০ কোটি টাকা আয় করে হিট হয়েছিল।

দ্বিতীয় ছবিতে আরশাদের বদলে আসেন অক্ষয় কুমার, আর সিক্যুয়েলটি বিশ্বব্যাপী ২০০ কোটিরও বেশি ব্যবসা করে। এবার তৃতীয় কিস্তিতে প্রথমবারের মতো দুই জলিই একসঙ্গে হাজির হবেন। সুভাষ কাপুর পরিচালিত এবং স্টার স্টুডিও ১৮-এর ব্যানারে প্রযোজিত 'জলি এলএলবি ৩' মুক্তি পাবে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর।
 


```