অতিথি তালিকা ছিল প্রায় মিনি রেড কার্পেটের মতো। ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র থেকে শুরু করে বলিউড–হলিউডের বহু তারকা। দিয়া মির্জা, করন জোহর, আমায়রা দস্তুর, সোফি চৌধুরী।

ভারতীয় বিয়েতে পারফরম্যান্স জেলোর
শেষ আপডেট: 26 November 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: উদয়পুর আবারও প্রমাণ করল, ভারতে রাজকীয় বিয়ে আয়োজনের জন্য এই শহরের জুড়ি মেলা ভার। মার্কিন পপস্টার জেনিফার লোপেজের (Jennifer Lopez) উপস্থিতিতে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল শহরের লেক ও প্রাসাদঘেরা সৌন্দর্য। নেত্রা মান্তেনা ও ভামসি গদিরাজুর বিয়ে (Netra Mantena-Vamsi Wedding) শুধু রাজকীয় আয়োজনেই নয়, তারকা উপস্থিতি ও খরচের দিক থেকেও ২০২৫-এর অন্যতম বড় আয়োজন হিসেবে নজর কাড়ল।
২১ থেকে ২৪ নভেম্বর- চার দিন ধরে উদয়পুরের (Udaipur Wedding) লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহলে বিয়ের অনুষ্ঠানের আসর বসে। বর-কনে, মার্কিন ফার্মা বিলিয়নিয়ার রামা রাজু মান্তেনার মেয়ে নেত্রা ও ‘সুপারঅর্ডার’-এর সহ-প্রতিষ্ঠাতা ভামসি। জগমন্দিরে মূল বিয়ের অনুষ্ঠানে ১৭শতকের মার্বেল প্রাসাদ ফুলে-ফুলে সাজিয়ে দেওয়া হয়। নেত্রার পরনে সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গা এবং ভামসির ক্রিম কালার শেরওয়ানিতে আলাদাভাবে লাইমলাইট কেড়েছে।
অতিথি তালিকা ছিল প্রায় মিনি রেড কার্পেটের মতো। ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র থেকে শুরু করে বলিউড–হলিউডের বহু তারকা। দিয়া মির্জা, করন জোহর, আমায়রা দস্তুর, সোফি চৌধুরী ছিলেন সঞ্চালনায়। সঙ্গীতের অনুষ্ঠানে মঞ্চ কাঁপিয়েছেন রণবীর সিং, জাহ্নবী কাপুর, শাহিদ কাপুর, নোরা ফতেহি, কৃতি স্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধাওয়ান আর মাধুরী দীক্ষিত।
সূত্রে খবর, বরুণ ধাওয়ান ও সুখবীর তাঁদের পারফরম্যান্সের জন্য পেয়েছেন ৩-৪ কোটি টাকা। রণবীরের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বিশেষ করে নেত্রা ও ট্রাম্প জুনিয়রের সঙ্গিনী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে তাঁর নাচ।
তারকার ঝলকে ‘ফাইভ-স্টার’ ফিনালে: জেনিফার লোপেজ পেলেন ১৭ কোটি!
সবার আলোচনার কেন্দ্রে অবশ্য ছিলেন জেনিফার লোপেজ। বিয়ের পরদিন তাঁর বিশেষ পারফরম্যান্সে পুরো অনুষ্ঠান পেয়ে যায় আন্তর্জাতিক রঙ। জানা গেছে, এই পারফরম্যান্সের জন্য তিনি ১৭ কোটি টাকা নিয়েছেন। তাঁর রোজ-গোল্ড শাড়ি, যার পল্লু ও গাউনের মিশ্রিত নকশা, সবার দৃষ্টি কাড়ে। স্টেটমেন্ট গয়নায় সাজটি যেন সিনেমার দৃশ্যের মতো দেখাচ্ছিল।
এ প্রথম নয়, ২০১৫-তেও উজ্জ্বল ছিলেন জেলো
২০১৫ সালে শিল্পপতি সঞ্জয় হিন্দুজার উদয়পুরের বিয়েতেও জেনিফার লোপেজ পারফর্ম করেছিলেন। তখন তাঁর পারিশ্রমিক ছিল ৬.৫ কোটি টাকা। সেই বিয়েতে ১৬ হাজার অতিথি, ২০৮টি চার্টার্ড বিমান-সহ ছিল অবিশ্বাস্য আয়োজন।